মূল লেখায় যান

গরীব

ওয়ালিনা চৌধুরী অভিএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

আপনার বাসায় যে মেয়েটি কাজ করে কখনো তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন ?

যদি যান, দেখতে পাবেন তারা আপনাকে দেখে কত খুশি হবে। কোন কিছু চিন্তা না করেই সব চেয়ে ভালো ডিম দেয়া মুরগিটা জবাই করে রান্না বসিয়ে দেবে। ক্ষেতে দৌড়াবে কচুর শাক তুলে আনবে। সন্ধ্যা পর্যন্ত আটকাবে পিঠা বানানোর জোগার করবে।

অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।
মহা বিরক্ত হবেন, কখন এরা যাবে সেই অপেক্ষা করবেন।

আমাদের টাকা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে সত্যিই আমরা অনেক গরীব ।
ঈদের আগে কাজের মেয়ের বাসার কেউ না কেউ নিশ্চয় দেখা করতে আসবে, তার জন্য পোলাও কোরমা না হোক অন্তত আপনি যা খাচ্ছেন সেটাই তাদের সাথে শেয়ার করবেন।
লুকিয়ে খেয়াল কইরেন, শাড়ীর আঁচল দিয়ে মহিলাটা তার চোখ মুছবে।

মোট পড়েছেনঃ ১২৫৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. ঠিকই বলেছেন আসলে, আমরা মনের দিক থেকে অনেক গরীব, টাকা পয়সা মানুষকে কখনই ধনী করতে পারে না।

    খুব সুন্দর একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

  2. মানুষ শুধু মনের দিক দিয়ে গরীব না, মানুষ অনেক লোভী ও স্বার্থপর। মানুষ যেমন সৃষ্টির সেরা জীব, ঠিক একই সাথে নিকৃষ্ট প্রাণী।
    মুখে আমরা বড় বড় কথা বলি, কিন্তু কাজের সময় কেউই অন্যের ব্যাপারে ভাবি না… 🙁

  3. “অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।”
    সবচে ঘৃণা করি এই স্বভাবটি। খাবার নিয়ে ছোটলোকি করা মনেহয় সবচে খারাপ কাজ। কারন খাদ্য পৃথিবীতে সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া সবচে বড় নেয়ামত।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?