মূল লেখায় যান

কিছু কিছু ব্যথা

বোরহানুল ইসলাম লিটনকবিতা১০টি মন্তব্য

কিছু কিছু ব্যথা মেঘ হয়ে জমে
ডাকলে বাজের মতো,
তবু তা পারে না অন্যের মনে
জাগাতে ক্ষণিক ক্ষত।

অতল পিয়াসে কুলু কুলু রবে
চলা এ নিশুতি নদী,
কে বা পায় তার ক্রন্দন ধ্বনি
যাচলেও নিরবধি!

পাশাপাশি থেকে আজীবন দেখা
পায় না কখনও চোখ,
পারে কি করতে এ’ কানের দুখে
ও’ কান আড়ালে শোক?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৫২৪জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।