মূল লেখায় যান

অনঙ্গ আখ্যান

সাবিনা ইয়াসমিনঅণুগল্প১৯টি মন্তব্য

তোমার শরীর থেকে একটা অচেনা গন্ধ পাচ্ছি
-আমার না বলতে চাচ্ছো?
উহু, তোমার-ই
-তাহলে? অচেনা বলো কেন?
আগে পাইনি, এমনতো নয়-ই
-কেমন?

তীব্র,
স্নায়ুতে ছড়িয়ে যাচ্ছে প্রতি নিঃশ্বাসে
যেন হঠাৎ বৃষ্টির ফোঁটায় ভিজেছে পোড়া মাটি
ঘাস-বুকে ফুটেছে নাম না জানা অজস্র বেগুনি ফুল,
যেন আমি ডুবে আছি অনন্ত বর্ষায়;

মাতাল হচ্ছি! বলো, কেন এমন হবে?
– হতেই পারে
কেন?
– আচ্ছা, তবে শোনো

বিরহী গাঙচিল জানে
ক্লান্ত ডানা কোথায় থামে,
অথৈজলে ভেসে চলা সহস্র মাস্তুল ছাড়িয়ে–
খুঁজে ফেরা অধীর দৃষ্টি পেয়েছে
জল-বন্দি সেই নাবিকের খোঁজ,
যার বুকের মাঝে লেপ্টে আছে একগাছি চুলের সুবাস..

উৎস তবে এই!
-হু
অপেক্ষায় ছিলে?
-খুব, খুউউউব…

 

.

.

 

*ছবি- আমার*

মোট পড়েছেনঃ ১২৬৬জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. খুব মনোজ্ঞ কবিতা। পড়ে মন ভরে গেছে।

    “বিরহী গাঙচিল জানে
    ক্লান্ত ডানা কোথায় থামে,
    অথৈজলে ভেসে চলা সহস্র মাস্তুল ছাড়িয়ে–
    খুঁজে ফেরা অধীর দৃষ্টি পেয়েছে
    জল-বন্দি সেই নাবিকের খোঁজ,
    যার বুকের মাঝে লেপ্টে আছে একগাছি চুলের সুবাস..”

    লাইন কয়টা মন ছুঁয়ে গেছে। কোথায় যেন বুকের মাদল ভেজে উঠল।

  2. টুকরোটার পরিধি কলেবরে খুব ছোট। ব্যাখ্যার ব্যাপ্তি এক চিত্রনাট্যা। ধারে কাটে যাবতীয় অনুষঙ্গের শব্দাবলী। ফিরে এসো ছুটন্ত টগবগে খুরের দাপটে না হোক,,, অন্তত ধীরতায় থাকুক কোলাহলের ছল।
    ভালবাসা বলিনা কতকাল!!!!!!❤️❤️

    1. মন্তব্যর টুকরোর পরিধি খুবই বিশাল। এটা ভেঙেচুরে ব্যাখ্যা করা আমার মতো আদার বেপারীর পক্ষে না-সম্ভব।
      আপাতত ভালোবাসা টুকু নিয়ে পালাই, পরে যদি সাহস সঞ্চার করিতে পারি তাইলে আবার আসিবো ফিরে এই কমেন্টের রিপ্লাই নিয়ে.. ততক্ষণে শুভ কামনা 🌹🌹

    1. ❝তৃষিত অনুভবের বর্ণিল বিচ্ছুরণ।❞
      বোরহান ভাই, আমি আপনার এমন কমেন্টে শুধু চমকিত হই না, রিতীমত হতভম্ব হয়ে যাই। এই লেখার সারমর্ম এটাই ছিলো!
      সত্যিই আমি মুগ্ধ।
      ভালো থাকুন খুব।
      শুভ কামনা রাশি রাশি 🌹🌹

  3. বিরহী গাঙচিল এর মতো ভালোবাসাও কখনো কখনো অচেনা বন্দরে থেমে যায়। দিশেহারা নাবিকের মতো সামনে দৃষ্টি খুঁজে বেড়ায়। অসাধারণ শব্দ শৈলী। অনেক দিন পর আপনার লেখা পেলাম মনে হয়। শুভ কামনা রইলো।

    1. চেষ্টা করি কিন্তু নিয়মিত লেখা হয় না, আসে না। আপনার মন্তব্য নিয়মিত হওয়ার তাগিদ পেলাম।
      অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
      ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।