বাড়ীটির সামনে ক'দিন ধরেই "For Sale" সাইনবোর্ড ঝুলছে। মারিয়া আর জেসন বাড়ীটির মালিক। বয়স ৮০/৯০ হবে। ওদের ড্রাইভওয়েতে গাছের ছায়ায় গাড়ীটি পার্ক করে প্রতিদিন স্কুল ছুটির সময়টাতে ছেলের জন্য অপেক্ষা করি... গান শুনি... ওদের দেখি। ওরা বাড়ীর সামনে টবে লাগানো গাছের পরিচর্যা করে... রাস্তার কিনারের বিশাল গাছ থেকে ঝরে পড়া পাতা পরিষ্কার করে... কখনো একজন… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
বেশ কয়েকদিন কেটে গেলো, অসুস্থ হয়ে পড়েছিলাম, ছোটো কাল থেকেই আমার বাতজ্বর, বড় হবার সাথে সাথে ঝেকে ধরলো মাইগ্রেন আর সাইনাস, বয়স সবে চব্বিশ, খুব একটা তো পরে এখনো যৌবনের অর্ধেক আমার দেখা হয়নি, আমি এভাবেই দিন কাটাচ্ছিলাম, মা নাই, বাবার অতি টাকায় নষ্ট হওয়া সেই ছেলেটা, অসুস্থতার জন্য বেশ কদিন ছাদে যাওয়া হয়নি আমার,… [বিস্তারিত]
গড়াইয়ের বুকে নেমে আসে রাত্রি ,ধীর পায়ে,সন্ধ্যার আবীর মেখে, বালিয়াড়ি হেসে ওঠে সন্ধ্যা স্রোতে। একাত্ম হয় মহানন্দসুখ গালে টোল ফেলে ছিপ নিয়ে মাছ ধরার ছলে। চলনা সাঁই, ছেড়ে এই বারামখানা; নেমে যাই,এই বান ডাকা গড়াইয়ের বেনো জলে, ভাসি ঐ দূর সাগরে । নিশি রাত,নৈঃশব্দে পিছু নেয় পিছু ডাকে, ফিরে তাকাই, শূন্য চোখ উধাও নয়নে। হেঁটে… [বিস্তারিত]
পোড়ানো রোদ্দুরে দেখেনা কেউ পুড়ছে সে নিজেও। অবশেষে ক্লান্ত সূর্য ঘুমের আয়োজনে করে সমর্পণ। থেমে যাওয়া আগুনের লাল রঙ নিয়ে কোন শিল্পী এঁকে যায় এলোমেলো আঁকিবুঁকি? শিল্পী আর ছবির বাক্সে চলে খেলাধুলা। প্রতিটি জল রঙের ছবিতে এক একটি নতুন আঁচড়। কে হারলো কে জিতলো? অন্ধকারের কালো রঙ এসে বন্ধ করে খেলা। ফলাফল রয়ে যায় অসমাপ্ত।… [বিস্তারিত]
উত্তর বাংলার একটা মজার ব্যপার হলো কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শীত পরে যায়। যদিও এই শীত পৌষ মাঘ মাসে গিয়ে খুব পিড়া দেয়,তবুও কেন যেন শীত কালটা আমাদের একান্তই আপন। এই সময় এত প্রকার ফুল ফোটে যে দেখতে খুব ভালো লাগে। তার মাঝে একটা উল্যেখ যোগ্য ফুলের নাম হলো *শিউলি *। অসাধারণ গন্ধের লাল সাদা… [বিস্তারিত]
অবহেলে অযতনে পথে পড়ে থাকা জীর্ণ-শীর্ণ লবেজান বাক্সটি কেড়ে নয় শিল্পীর দীঘল চোখের খেয়ালি মন, হাতে তুলে নিয়ে রঙের প্যালেট,ভাবে চালাবে ঝাড়পোছ,চড়াবে রঙের পরত এধারে-ওধারে,ভাসবে ভাসাবে রঙের বন্যায়। লাল ফিতে বাঁধা বেণী দুলিয়ে বাক্স ভাবে,যাক বাবা হিল্লে তাহলে এবার হয়েই গেল। সাজব এবার রঙের বাহারে, অন্তহীন নবীনতায় অপূর্ব সাজে,দেখব নিজেকে রঙের আয়নায় ঘুরে-ফিরে,কাছে থেকে দূরে… [বিস্তারিত]
আমার স্বপ্ন দেখা শুরু সেই ছোটবেলা থেকেই---ভাইয়া আপুর সাথে বয়সের ব্যবধান, তার উপর খেলার সাথী হিসেবে সমবয়সী কেউ ছিল না বাসায় কিংবা আশেপাশে প্রতিবেশীদের কেউ---একা একাই খেলতাম-কমিকস পড়তাম-আর রূপকথার গল্প পড়তে পড়তে তো হারিয়ে যেতাম রূপকথার জগতে---সেই ছোট্ট বয়স থেকেই নিজের একটা আলাদা জগৎ গড়ে নিয়েছিলাম নিজের মত করে---স্বপ্নময় একটা জগৎ............. ছোট্টবেলা থেকেই পরী হওয়ার… [বিস্তারিত]
জানালার শার্শি আর ঝুলন্ত রোদের পর্দা।পর্দার ফাঁক গলিয়ে এক চিলতে সোনা রোদের উঁকিঝুঁকি। আধ-ঘুমন্ত গুটিসুটি বেড়াল চোখে চেয়ে দেখা।হোঁচটের চিড় গুলোর ঝগড়া-ঝাঁটি বিঁধছে বিষণ্ণ বুকে। এন্তার কেতাদুরস্ত অপেক্ষার কোলে বসে শুধুই তাকিয়ে থাকা। আঙুলের গাঁটে গাঁটে ও ঘাড়ে কামড়ে বসা জবুথুবু শীতে ধোয়া ওঠা দীঘির জলে জল মাকড়ের পিছলে চলা,কী আশ্চর্য ! একটুও পা না… [বিস্তারিত]
দিন কাটছিলো অন্ধকার ঘরে, রাত জেগে থাকা আর বই পড়া, পকেটে টাকার পরিমান শূন্যে নেমে এসেছিলো, বাবার কাছে টাকা চাওয়া হয়না আর, রাত তিন টায় ঘুমায়, উঠি সন্ধ্যায়,গোল্ড লিফ সিগেরেট থেকে নেভি অতঃপর সানমুন আর এখন আকিজ বিড়ি খাচ্ছি, মা বেচে থাকলে হয়তো টাকা নিতে পারতাম, সেদিন সন্ধ্যায় যদিও বাবা বাসায় ফিরেছেন, কিন্তু আমি ঘুমাচ্ছি… [বিস্তারিত]
সন্ধ্যা বেলা, নিঝুম চারপাশ, ধির গতিতে হাটছি আমি, কানে হেডফোন বেজে চলেছে যাক না উড়ে মিলন মাহমুদ এর সুরে, খুব একাকী মনে হচ্ছিলো নিজেকে, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলানো আর রাস্তায় একাকী ঘুড়ে বেড়ানো, র্যানডমলি গান টাই শুনেছিলাম, একটা লাইন ছিলো বনের পাখি যাক না উড়ে, আসবে ফিরে , ভাসবেই ভালো তোকে, গানের অর্থ বুঝিনাই, বুঝার… [বিস্তারিত]
ড্যামিশ--------- আমার চিঠি না পেয়ে নিশ্চয় ভাবছো আমি তোমায় ভুলে গেছি---না, আমি তোমায় ভুলিনি---আমি তোমায় ভুলতে পারি না---আমি তোমায় ভুলতে পারবো না---আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে, আমিতো তোমায় কখনো ভুলতেই চাই না...... আচ্ছা, আমার অজানা ঠিকানায় পোষ্ট করা চিঠিটা তুমি পেয়েছো তো?---ধরে নিলাম পেয়েছো---তোমার জন্য আমার যে অনুভূতি, তা কি আমি তোমাকে বুঝাতে পেরেছি?---তোমার নাম… [বিস্তারিত]
অনেক আগে, এদেশের প্রথম দিকের সময়গুলোতে ফোনে দেশে কথা বলা বেশ ব্যয়বহুল ছিল। ফোন বুথে টাকা জমা দিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা... অস্পষ্ট কথা... একটু পরপর লাইন কেটে যাওয়া__ এমন নানান বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হত। তবুও সারা সপ্তাহের আকাঙ্ক্ষা, আনন্দ, প্রতীক্ষা সবই যেন সপ্তাহ শেষের ছুটির দিনকে ঘিরে। যদিও, হ্যালো... শুনা যাচ্ছেনা... লাইনে শোঁশোঁ… [বিস্তারিত]
কবি হে -----শুভ জন্মদিন আজ ১৬ই অক্টবর কবি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর ৫৮ তম জন্মবার্ষিকী।মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্প মগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি’র স্বীকৃতি। অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্প ভাষ্য। দেশপ্রেম ও স্বজাত্য মমত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও… [বিস্তারিত]
আমার অনেক গুলা হিন্দু ফ্রেন্ড আছে। আমি বিভিন্ন সময়ে তাদের বাসায় যাই এবং খাই। আমার এসব নিয়ে কোন মাথা ব্যথা নাই। আমার বরং ভালো লাগে ওদের নিয়ম কানুন গুলা জানতে। ওদের সাথে কাটানো সময় গুলা আমার মনে লেগে থাকে অনেক সময় ধরে। মা বাবা এক সময় বলতো কিছু মিছু,এখন আর কিছু বলেনা। কিন্তু আমার আসে… [বিস্তারিত]
লাল টুকটুকে জরির শাড়িতে বউ সেজেছি তবে টুকুর টুকুর শব্দ করে ঘোড়ায় চেপে স্বপ্নের রাজপুত্তুর আসেনি। বিকশিত হওয়ার আগেই স্বপ্নগুলো উপড়ে গেলো বিয়ের সানাই বাজতে গিয়ে থেমে গেলো। পুতুল ঘরের জিনিসগুলো আজও আছে পুতুল বৌ আর পুতুল জামাই বিয়ের সাজে আমার লাল শাড়িটাও পড়ে আছে আলনাটাতে "বর আসবে " শোরগোল টা থেমে গেছে। বিভীষিকা সত্যি… [বিস্তারিত]







