মূল লেখায় যান

অপূর্ব সাজ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

অবহেলে অযতনে পথে পড়ে থাকা জীর্ণ-শীর্ণ লবেজান বাক্সটি কেড়ে নয় শিল্পীর দীঘল চোখের খেয়ালি মন,
হাতে তুলে নিয়ে রঙের প্যালেট,ভাবে চালাবে ঝাড়পোছ,চড়াবে রঙের পরত এধারে-ওধারে,ভাসবে ভাসাবে রঙের বন্যায়।
লাল ফিতে বাঁধা বেণী দুলিয়ে বাক্স ভাবে,যাক বাবা হিল্লে তাহলে এবার হয়েই গেল। সাজব এবার রঙের বাহারে,
অন্তহীন নবীনতায় অপূর্ব সাজে,দেখব নিজেকে রঙের আয়নায় ঘুরে-ফিরে,কাছে থেকে দূরে বসে,হেসে উঠবো শিউলি ঝরিয়ে।

কথা রাখেনি রাখে না শিল্পী,ব্যস্ত-সমস্ত কাল কাটে নিজ মূর্তি হাতে,শতত ব্যস্ত সে নিজ চোখের রঙ সাজাতে।

মোট পড়েছেনঃ ৯২০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

    1. আপনি ই ঠিক বলেছেন, বাক্সটি এবার নিজেই সাজবে রঙ ছড়িয়ে।
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলের জন্য। সোনেলার প্রতি আপনার এ আবেগময় ভালোবাসা
      অটুট থাকুক তা কামনা করছি ।

  1. কেউ কথা রাখেনা , সোনেলার মডুরাতো আরও না। তারা ব্লেছিল ঈদের পরে জন্মদিন পালনের কথা। তোমরা ভুলেই গেছ (মল্লিকাদের নাম) থুক্কু ব্লগারদের নাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?