মূল লেখায় যান

প্রার্থনা

শুন্য শুন্যালয়একান্ত অনুভূতি, ছবিব্লগ৫২টি মন্তব্য

পোড়ানো রোদ্দুরে দেখেনা কেউ পুড়ছে সে নিজেও। অবশেষে ক্লান্ত সূর্য ঘুমের আয়োজনে করে সমর্পণ। থেমে যাওয়া আগুনের লাল রঙ নিয়ে কোন শিল্পী এঁকে যায় এলোমেলো আঁকিবুঁকি? শিল্পী আর ছবির বাক্সে চলে খেলাধুলা। প্রতিটি জল রঙের ছবিতে এক একটি নতুন আঁচড়। কে হারলো কে জিতলো? অন্ধকারের কালো রঙ এসে বন্ধ করে খেলা। ফলাফল রয়ে যায় অসমাপ্ত।

আমি যেন এক রাত্রি, যার সূর্য দেখার ইচ্ছে
আমি আসতেই দেখি সূর্য বিদায় নিচ্ছে…


সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি,
তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি…


ইচ্ছেগুলো আমার বাস্তবায়ন অন্যের,
মন তবু ছেলেমানুষি পাওয়ার আনন্দে…


সন্ধ্যে নামে যেখানে, একলা আকাশ সেখানে…


সূর্যের আলো মেখে কতোজন সাজে, মেঘ কেনো নয়?


পাত্রি দেখার মতো, নানা দিক থেকে সূর্য আর তার আলোর রূপ দেখার চেস্টা 🙂


উদাসিনী… ( এইটা আমার প্রিয় ছবি )


অদৃশ্য শিল্পীর আঁকা ছবি, ছবি বাক্সে বন্দী…


রাগিনী…


মেঘের কারসাজি…


বিদায় সূর্য …


শিরোনাম প্রার্থনা এলো মনে কেনো জানিনা। ছোটবেলা থেকে জানতাম এই সূর্যের রঙ যতোক্ষন লাল থাকবে আকাশ জুড়ে, ততোক্ষণ প্রার্থনার সময় থাকবে মাগরিবের। আর অন্য কোন সময় জানিনা, এই সময় টা তাই আকাশের দিকে তাকিয়ে থাকতাম কতোক্ষন তার রঙ থাকবে।

উৎসর্গঃ প্রিয় ছাইরাছ হেলাল ভাইয়াকে, কোন এক শিল্পীর আঁকা রঙের জন্য যে তেত্রিশ হাজার বছর অপেক্ষাও নাকি করতে রাজি।

মোট পড়েছেনঃ ২৭৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫২টি মন্তব্য

  1. ছবি দেখবো না ছবির ক্যাপশন পড়বো?  নাকি গান শুনবো ?
    আপাতত গান চালিয়ে দিয়ে ছবি দেখছি।
    কোনটা বেশী ভালো লাগছে বলা মুশকিল
    সবগুলোই তো বেশী ভালো লাগার দিকে চলে যাচ্ছে।

     

        1. ৭ নাম্বার ছবিটার নাম দিয়েছি উদাসিনী, গাছগুলো কেমন একা একা। বিস্তারিত কি বলবো ভাইয়া বুঝিনি। ছবির মেটাডাটা? ঘুম থেকে জাগলেও এমন করে নদী বা লেকের পাশে ভোরের ছবি তুলতে পারলে বেশ হতো। আমি বুঝি ঘুমিয়ে ছবি তুলি? 🙂

  2. এ যে একের মধ্যে অনেক।আমার প্রিয় নিয়াজ মোহাম্মদ দিয়েই শুরু করা যাক।
    অপেক্ষা করার ইচ্ছেটুকুই সম্বল মাত্র।তবে এও জানি শিল্পীরা কথা দেয় কথা না রাখার জন্যই।

    ছবি আপনি ভালই তোলেন।

    1. গanti পছন্দের খুব, আর নিয়াজ মোহাম্মদ চৌধুরী তো অবশ্যই।

      কথা না রাখলেই তা কবিতায় জায়গা করে নেয়। যে কথা রাখা হয় তার স্থান কোথাও নেই। সত্য মনেহয় শিল্পীকে বাস্তববাদী করে তোলে।

  3. সাঁইজী এর গানের কথা গুলো কিন্তু দারুণ।

    অনুরাগ নইলে কি সাধন হয়

    সে তো শুধু মুখের কথা নয়।।
    বনের পশু হনুমান
    রাম বিনে তার নাইরে ধিয়ান।
    কইট্ মনে মুদে নয়ন
    অন্যরূপ না ফিরে চায়।।
    তার সাক্ষী দেখ চাতকেরে
    তৃষ্ণায় জীবন যায় মরে
    তবু অন্য বারি খায় না রে
    থাকে মেঘের জল আশায়।।
    রামদাস মুচির ভক্তিতে
    গঙ্গা এল চামকেটোতে
    সে রূপ সাধল কত মহতে
    লালন কূলে কূলে বায়।।

    1. সূর্যের এমন রং ছড়ানো পুরোপুরি ক্যামেরায় আনা কখনোই সম্ভব না। মুহূর্তে মুহূর্তে রং পরিবর্তন। সত্যি প্রকৃতির মতো বড় শিল্পী নেই। ধন্যবাদ পরী।

  4. ♠ সোনালী আলোয় ভেসে বেড়ানো জল আর ইচ্ছের ছুটোছুটি,
    তবু নিরুদ্বেগ সূর্য ঘড়ির কাঁটার নিয়মে সাজে পরিপাটি….

    ♣ সূর্যের আলো মেখে কতজন সাজে, মেঘ কেন নয়?

    ♠ উদাসিনী

    ♣ অদৃশ্য শিল্পীর আঁকা ছবি, ছবি বাক্সে বন্দী…

    ♠ মেঘের কারসাজি…
    চমৎকার কিছু ক্যাপশন। অসাধারণ সব ছবি। সাথে গান বেজে চলেছে….. “আমি যেন এক রাত্রি…..”
    ধন্যবাদ অসম্ভব সুন্দর কিছু জিনিষ উপহার দেবার জন্যে

  5. ছবির ক্যাপশন এত সুন্দর করে লেখেন কিভাবে আপু? ছবিতো ওয়ালে বাঁধায়ে রাখতে ইচ্ছে করছে।
    শিল্পী ভালোই রঙ মিশাতে পারে দেখা যায়। অসমাপ্ত খেলা, এটিই ভালো।এন্ডলেস 🙂

  6. আপু, মডু বাহিনীর কেউ পরিচিত আছে আপনার?জবাব দিতে ঝামেলা হচ্ছে।পরিচিত থাকলে একটু জানান তাদের। আমি অবশ্য বলতে চাইনা যে আপনিও মডু হতে পারেন :p

    1. আপু কট এবার। এই মন্তব্য দেখে এখানের মডু বাহিনী শব্দ নিয়ে মন্তব্য করা হয়।আবার আমাকে বলা হয় ঢংগি 🙁 জগত দেখুক কে আসল ঢংগি :p

      1. মডুবাহিনী শব্দ কপি করার অপবাদ দিচ্ছেন, ধরে নিন তাহলে আপনাকে দেখেই ঢং শিখেছি। 🙂 জগত কে আগেভাগে নিজের দিকে টানার চেস্টা করে লাভ নাই। আপনি ঢঙ্গি, ভত্তা বৌ, আরেকটা যেন কি? ( চিন্তার ইমো )।

  7. ছবি চুরি করার সিষ্টেম থাকলে এই ছবিগুলো আমি চুরি করে নিয়ে যেতাম। আপনার পোষ্ট থাকতো ছবি শুন্য 🙂 এত ভালো ছনি তোলেন কিভাবে ম্যাডাম ?

    1. ছবি চুরি করলে দেয়ালে একটা দাগ থেকে যেত। চোর খুঁজে বের করা খুব কঠিন হতোনা। সবার আগে আপনার ঘরেই খুঁজতাম, আপনি আগে একবার আমার ছবি চুরি করেছেন। 🙁
      আমি শুধু ক্লিক করেছি আর কিছুনা। সবচেয়ে সুন্দর একটি ছবির জন্য অপেক্ষা করছি, ভোরের।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?