মূল লেখায় যান

হাসতে মানা !!!!!

মেহেরী তাজরম্য৯১টি মন্তব্য

এক লোক কে এক মহিলা মানুষের নাক ফাটায়ে দেওয়ার অভিযোগে বিচারকের সামনে আনা হলো। এবার আসামী বেচারা কে প্রশ্ন করা হলো
বিচারক : তুমি কেনো এই মহিলা কে মেরে নাক ফাটায়ে দিয়েছো?”

আসামী :স্যার আমি ঘটনা টা বলি” আমি আর উনি পাশাপাশি সিটে বসে বাসে করে যাচ্ছিলাম। এবার যে লোক ভাড়া তোলে সে এসে ঐ মহিলার কাছ থেকে ভাড়া চাইলো, উনি প্রথমে ইয়া বড় একটা ব্যাগ বের করলেন তার চেইন খুলে তা থেকে একটা তারচেয়ে ছোট ব্যাগ বের করে সেই বড় ব্যাগ টার চেইন লাগায়ে দিলেন। এবার সেই দ্বিতীয় বড় ব্যাগটার চেইন খুলে সেখান থেকে একটা আর একটু ছোট ব্যাগ বের করে সেই দ্বিতীয় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন। এবার তৃতীয় ব্যাগটার চেইন খুলে সেখান থেকে একটা ছোট এবং শেষ ব্যাগটা বের করে তৃতীয় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন । এবং শেষ ব্যাগ টা থেকে একটা ১০০০ টাকার নোট বের করে সেই ব্যাগের চেইন টা লাগায়ে দিয়ে ভাড়া দিলেন।

বিচারক : তাই বলে কি তুমি উনাকে মেরে নাক ফাটায়ে দিবে?

আসামী :স্যার পুরাটা তো বলিই নি। বলে নেই।

বিচারক : আচ্ছা বলো।

আসামী: এবার তৃতীয় ব্যাগ টার চেইন খুলে ছোট ব্যাগটা রেখে তৃতীয় ব্যাগ টার চেইন লাগায়ে দিলেন । এবার ২য় ব্যাগটার চেইন খুলে তৃতীয় ব্যাগটা সেখানে রেখে ২য় ব্যাগটার চেইন লাগায়ে দিলেন। এবার প্রথম আর ইয়া বড় ব্যাগটার চেইন খুলে সেটার ভিতরে ২য় ব্যাগটা রেখে ১ম টার চেইন লাগায়ে দিলেন।

বিচারক : বেটা তাই বলে কি তুই উনাকে মারবি?

আসামী : জ্বি না স্যার আমি পুরা কাহিনী বলে শেষ করে নেই।

বিচারক: আচ্ছা বল।

আসামী : এবার কন্টাক্টর এসে ভাংতি টাকাটা ফেরত দিলে। ঐ ভদ্র মহিলা প্রথমে ১ম ব্যাগটার চেইন খুলে ২য় ব্যাগটা বের করে ১ম টার চেইন লাগায়ে দিলেন। এবার ২য় টার চেইন খুলে ৩য় ব্যাগটা বের করে ২য় টার চেইন লাগায়ে দিলেন। এবার ৩য় টার চেইন খুলে সেখান থেকে ছোট ব্যাগটা বের করে ৩য় টার চেইন লাগায়ে দিলেন । এবার ৪র্থ টার চেইন খুলে সেখানে ভাংতি টাকাটা রেখে চেইন লাগায়ে দিলেন । এবার আবার ৩য় টার চেইন খুলে…

বিচারক: এই সেন্ট্রি কে কই আছিস ধর এই হারামজাদাকে ধরে আগে এর নাক ফাটায়ে দে…

আসামী : স্যার খালি শুনেই আপনার এই অবস্থা তাইলে বলেন আমি যখন দেখছিলাম তখন আমার কি হচ্ছিলো???

#লেখাটি সংগৃহীত। কবে কোথায় পড়েছিলাম মনে নাই। তবে আমার ও কাওকে মেরে নাক ফাটায়ে দিতে ইচ্ছে করছে।

মোট পড়েছেনঃ ১০৩২জনআজ পড়েছেনঃ ০জন

৯১টি মন্তব্য

    1. হায় হায়। একজন আমার পা ভাঙ্গার আর ডানা কাটার জন্য রেডি হয়ে বসে আছে। এখনে দেখি দাদা স্বয়ং দাদা আমার নাক ফাটানোর জন্য সব্বায় কে ডাকিতেছে। সোনেলা আমার জন্য ডেঞ্জার জোন হয়ে গেছে এখানে আমার বলতে কেউ নাই। 🙁

    1. নাকেরও মাপ হয়?? ওয়েট মেপে জানাচ্ছি।
      আমার নাক ফাটায়ে দিবেন? এমনিতেই নাক বোঁচা আমার। 🙁

      আমি কাওকে ছেড়ে নাই। আপনারা সব্বায় ভুলেছেন আমায়। ;(

  1. পিচ্চি আপুউউউউউউউউউউউউউউউ এভাবে হাসতে হাসতে দম আটকে মরে যাই, তাই তুমি চাও?
    তোমার এই পোষ্ট পড়ে শুনিয়েছি আমার বন্ধুকে। ফোনের ওপাশ থেকে ওর হাসি আর এ পাশে আমার হাসি শুনে ছেলের ঘুম ভেঙ্গে গেছে। বুঝেছো কিছু? :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)

    এখন হাসি চেপে কি কষ্টে যে মন্তব্য করছি, সে আমি জানি। কান্না চেপে রেখে চলা যায়। কিন্তু হাসি? তাও আমার হাসি। হাসির জন্যে মাইর খেয়েছি, তবেই বোঝো। :D) :D) :D) :D) নীতেশদার হাসির ইমোর ছোঁয়া লেগেছে আমাকেও। 😀

    1. নীতেশ দার লাফিং গ্যাস আপনার কাছে চলে গেছে দেখতেই পাচ্ছি।
      হাসির জন্য আমিও কম ঝারি খাইনি!!!
      হাসি ছাড়া জীবনে আছে কি আপু? শুধু কারর ক্ষতি না হলেই হলো। এই যেমন কারন ঘুমের বেঘাত না হওয়া। :p

  2. আপনার এই পোষ্ট পড়ে মন্তব্য কি করবো? কয়েকবার এসে হাসতে হাসতে আর মন্তব্যই করতে পারিনি।নাক ফাটানোটা একদম ঠিক আছে।আপনার আবার কাউকে নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে?আমি পালাই তাহলে 🙂
    ধন্যবাদ আপু এমন হাসির কথা শেয়ারের জন্য -{@

  3. এই লেখা লিখে শিরোনাম হাসতে মানা? শিরোনাম দেয়ার জন্য নাক ফাটিয়ে দেয়া দরকার তোমারই :D) :D) :D) :D)
    ওরে মাগো এমন হাসি আমি শীঘ্র হাসিনি :D) :D) :D)

  4. অর্ধশত পোস্টে অনেক শুভেচ্ছা পিচ্চি ভূত, আমাদের আদরের ছোট্ট আপু। লিখে লিখে আমাদের মুখ এবং দাঁতের ব্যায়াম এমনি করে অব্যাহত রাখিস আজীবন। (3 -{@

    1. আপু আপনি আমার অর্ধশত পোষ্টের কথা মনে রেখেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু। সব সময় লেখা দিয়ে মুখ আর দাঁতের ব্যায়াম করাতে পারবো কি না জানি না তবে নিয়মিত লেখার চেষ্টা করবো।

      দেখেছেন আপু আমায় সবায় মোটামুটি ভুলেই গেছে এটা তার প্রমান। 🙁

  5. শুভেচ্ছা দেয়া শেষ, এইবার আয় তোর নাকের চিকিৎসা করে দেই, আহহারে, সবাই আমার পিচ্চি ভূতের নাকের অবস্থা বারোটা বাজায় দিছে, কারো মনে মায়াদয়া নাই একটুও।
    ইয়ে আমিও একটা ঘুষি দিমু নাকি, যা শুনাইলি :D) :D) :D)

    1. কেউ না কেউ আমায় ভালুবাসে না। একটায় তো নাক আমার সবায় মিলে কত শত ভাবে যে সেটা ফাটানোতে ব্যস্ত। কোন দিন সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার নাকের জায়গাতে কোন নাক নাই। যা আছে তা মাছের কানকোর মত দুটা ছিদ্র না হয় একটা আস্ত গোল আলু। ;(

      1. নাক ফাটাফাটি আপনারা করছেন দেখে দ্রুত বেগে ছুটে আসলাম সেবা করতে এখন যদি আমার নাক ফাটিয়ে দেন তাহলে কেমনে?

  6. হাফ সেঞ্চুরি পোস্টেই সবাই আহত করে ফেললো তাজ আপু? 😀
    কিন্তু আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি, আপনার কার নাক ফাটাতে ইচ্ছে করছে আপু?
    আপু অনেকদিন পর আসলাম আজ, দেখলাম আমাকেও কেউ মনে রাখেনি। ইচ্ছে তো করছে কিন্তু কয়জনের নাকই বা ফাটাবো 🙁

    1. সে পার হয়ে গেছে। যার নাক তারই থাকুক। সেই টপিক বাদ।

      যার যার নাক ফাটাতে ইচ্ছে করছে ফাটিয়ে দিন ভুলে গেলো কেনো?? কিন্তু তার পরই রেডি থাকুন আমরাও আসছি আপনার নাক ফাটাতে। আমাদের ভুলে ছিলেন তাই।
      অনেক টম এন্ড জেরি খেলা হয়েছে এবার সোনেলায় দেখতে চাই আপনাকে। উক্কেউক্কে???

  7. অর্ধ সেঞ্চুরি হয়ে গেলো? 🙂
    মনে হয় এইত সেদিন এলে সোনেলায়
    লিখতে পারিনা বলে কত সংকোচ
    আর এখন?
    পঞ্চাশটা হিট পোষ্টের মালেকিন তুমি
    সোনেলায় একটি শক্ত অবস্থান তৈরী করে নিয়েছ নিজের যোগ্যতায়।
    মেহেরী তাজ এর পোষ্ট মানেই এখন ভিন্ন রকমের,আর জনপ্রিয় পোষ্ট।

    অভিনন্দন আর শুভেচ্ছা পঞ্চাশতম পোষ্ট এর জন্য -{@ -{@
    খুব দ্রুত বাউন্ডারী আর ওভার বাউন্ডারী মেরে সেঞ্চুরী পুর্ন করে ফেলো।

    1. দাদা এই পোষ্টের পরেও আমার আরো অনেক গুলা পোষ্ট এসেছে! আর আমি আজ দেখছি আপনার মন্তব্য! অনেক ধন্যবাদ দাদা এতো গুলা পোষ্টে আমার সাথে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য! আপনাদের মত সহ ব্লগার বড় ভাইয়া বড় আপু পেয়ে আমি খুব আনন্দিত।

  8. কতো মেসেজ জমা পড়ে গেছে, সময় হয়না জবাবের, অনেক ব্যস্ত যে আমি। হায় ব্যস্ততা! আজ দিতে গিয়ে দেখলাম সে পথ বন্ধ আমার। এতো পোড়ানো ভালোনা আমার পিচ্চি ভূত আপু। ক্ষমা করিস, তবে এভাবে কষ্ট দিসনা, ফিরে আয়। প্লিইইইইইইজ। তুই না আমার ছোট্ট আদুরে আপু। প্লিজ আয়।

  9. ‘ এই সেন্ট্রি কে কই আছিস ধর এই হারামজাদাকে ধরে আগে এর নাক ফাটায়ে দে… ‘ :D) আবার পড়লাম, আবার :D) :D)

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।