মূল লেখায় যান

হাল ছেড়োনা বন্ধু !

সুপায়ন বড়ুয়াকবিতা২১টি মন্তব্য

হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
আমরা আছি ১৬ কোটি পাল তুলবার
করোনা নামক ঘাতক ব্যাধি আসছে ধেয়ে এবার
ভয় পেয়ে মুখ লুকানো জায়গা নেই তো আর
সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার।

ঝর ঝঞ্জায় ঝাকুনি দেবে
বিজলী এসে চমকে দেবে
জল দস্যু হুমকী দেবে
মেঘের ভেলা গর্জে উঠবে
দমকা হাওয়া ওলটে দেবে।
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।

আমরা সবাই বীরের জাতি ভুলে যেও না আর
যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম এক বার
তখন কেউ ভাবেনি তো খাবার হবে জোগাড়
যুদ্ধ জয়ের তাগিদ ছিল দেশ স্বাধীন করবার।

মজুদ করার নেশায় যারা হুমরি খেয়ে পড়ো
সাবধানতার মাইর নাই বাঁচার কথা ছাড়ো।
খাবার তোমার মজুদ আছে পৌঁছে যাবে দ্বারে
শক্ত হাতে পালটা ধরো তরী দুলতে নারে।

সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার
হাল ছেড়ো না বন্ধু তুমি ভয়ে করোনার।

ছবি নেট থেকে

মোট পড়েছেনঃ ১৬৩৮জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. রাজশাহীর কাঁকনহাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল মজিদ। ভারত ফেরত মজিদ বিয়ে, জনসভা ও ঢাকায় নেতাদের তেল দেওয়া। এবং দলবল নিয়ে মাস্ক বিতরণ সবই করছেন । সরকারী নির্দেশ কে মানবে বলুন।

  2. আমরা সবাই বীরের জাতি ভুলে যেও না আর
    যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম এক বার
    তখন কেউ ভাবেনি তো খাবার হবে জোগাড়
    যুদ্ধ জয়ের তাগিদ ছিল দেশ স্বাধীন করবার।

    প্রেরণা যোগালো, ধন্যবাদ দাদা।

  3. ঝড় ঝঞ্জায় ঝাকুনি দেবে
    বিজলী এসে চমকে দেবে
    জল দস্যু হুমকী দেবে
    মেঘের ভেলা গর্জে উঠবে
    দমকা হাওয়া ওলটে দেবে।
    ——— সাবাস দাদা।
    হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
    শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।

  4. ঝর ঝঞ্জায় ঝাকুনি দেবে
    বিজলী এসে চমকে দেবে
    জল দস্যু হুমকী দেবে
    মেঘের ভেলা গর্জে উঠবে
    দমকা হাওয়া ওলটে দেবে।
    হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
    শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
    এক কথায় অসাধারণ 💝💝