মূল লেখায় যান

সুলেখা

রাইসুল জজ্বিবিধ২৬টি মন্তব্য

১।
সুলেখা,
অভিশাপ দিলাম,
অন্য পুরুষের ঘ্রানে অভ্যস্থ হওয়ার আগেই
তোমার হৃদয়ের দেয়ালে জন্মাবে সহস্র মৃতজীবী ছত্রাক ।

 

২।
সুলেখা মিত্র,
তোমার আর্দ্র দীর্ঘশ্বাসে সম্পৃক্ত এ শহরের বাতাস,
আমার দু ফোটা অশ্রু শুকানোর সামর্থ্য তার কই ?

 

৩।
সুলেখা
তোমার চুলের ঘ্রান নেবে বলে
তের নাম্বার বাড়ির বারান্দায় ঝুলে আছে একটা নীল শার্ট,
পুরো সপ্তাহ সমান্তরাল তারে জড়িয়ে আছে অসংখ্য কাটা ঘুড়ি,
আর একশো বছর ধরে পথের ধারে বসে আছে এক দিকভ্রান্ত বালক ।

 

৪।
সুলেখা
তোমার জীবনের এককোটি ভুলের বিনিময়ে
একটা ভুল হতে চাই ।

 

৫।
সুলেখা মিত্র
শত ব্যস্ততার ফাঁকে একদিন চলে এসো না সবহারাদের আড্ডায়,
আমরা এখনো আগের ঠিকানাতেই রোদে পুড়ে বাষ্প হই ।

 

৬।
সুলেখা…
তিন নাম্বার রোডের মোড়ে, তোমার বাড়ির সামনে
প্রতিদিন এক বদ্ধ উন্মাদ দাঁড়িয়ে থাকবে ।
তোমার ঠোট কিংবা ভালোবাসার জন্য নয়,
হাতের নোংরা প্ল্যাকার্ডে একটায় দাবি তার
“ঈশ্বরের পদত্যাগ চাই” ।

 

৭।
সুলেখা,
এ কেমন বিড়ম্বনার জীবন যেখানে তুমি থাকবে না,
অথচ তোমার থাকার কথা ছিল বলেই
অন্য আর কেউ থাকবে না ।

মোট পড়েছেনঃ ৮৫৭জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. সুলেখা আর সুলেখা মিত্র, কি বলবো …… বুঝতে পারছি না । তার কোন আকার এখনো দিতে পারি নাই । কখনো দিতে পারলে জানাবো ।

      অনিয়মিত মানুষ তো, নিয়ম মেনে চলতে ইচ্ছে করে না । ধন্যবাদ মনে রাখার জন্য । হ্যাপি ব্লগিং 🙂

  1. নাম পরিবর্তন করে সুলেখার স্থলে যদি জুলেখা বসাই তবে কথাগুলো আমার ই

    কবি মানে সেই জন, নিজের স্থানে থেকে অন্যের কথা বলে অনর্গল, ভালো লাগা, মুগ্ধতা সাথে ভালোবাসা রইলো কবি