মূল লেখায় যান

অণুগল্পঃ খুনী

রাইসুল জজ্বিবিধ১৬টি মন্তব্য

একটা ছয় পাওয়ালা পতঙ্গ উড়ে এসে বসলো আমার কপালে । ঠিক যেখান থেকে আমার পাক খাওয়া চুলের গোছা শুরু হয়েছে সেখানে । তার ছয়টা পা ছড়িয়ে পড়লো কপালের অর্ধেকটা জুড়ে । পায়ে পায়ে এগিয়ে এলো চোখের দিকে । আমার জোড়া ভ্রুর জঙ্গল পেরিয়ে ঠিক নাকের ডগায় এসে থামলো ওটা । আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার… [বিস্তারিত]

অণুগল্পঃ কালো শার্ট

রাইসুল জজ্গল্প, বিবিধ৩০টি মন্তব্য

আমার একটা কালো শার্ট ছিলো । কলারটা ছাই রংয়ের । কালো শার্টের কলার কেন ছাই রংয়ের হলো এটা একটা বিরাট রহস্য । শার্টটা কেনার পর বাড়িতে এসেই আইনস্টাইনকে জিজ্ঞেস করলাম, বলেন তো ব্রাদার কালো শার্টের কলার কেন ছাই রংয়ের ? উনি কোন উত্তর না দিয়ে আগের মতই জিভ বের করে থাকলেন । আমি আগেও খেয়াল… [বিস্তারিত]

দুটি অকবিতা

রাইসুল জজ্কবিতা, বিবিধ৮টি মন্তব্য

আমি আর কিছু নেব না ................................. সহসায় সিদ্ধান্ত নিলাম আমি আর কিছু নেব না । প্রেম ; তৃষ্ণা; হাহাকার । কাম নেব না, তোমার নাম নেব না । যত যাই হোক কষ্টকেও না । আঙুল নেব না, চুল নেব না ঠোঁটের তিলের স্পর্শেও না । সত্য নেব না, মিথ্যা নেব না, আগুন ? ফাগুন ?… [বিস্তারিত]

সুলেখা

রাইসুল জজ্বিবিধ২৬টি মন্তব্য

১। সুলেখা, অভিশাপ দিলাম, অন্য পুরুষের ঘ্রানে অভ্যস্থ হওয়ার আগেই তোমার হৃদয়ের দেয়ালে জন্মাবে সহস্র মৃতজীবী ছত্রাক । ২। সুলেখা মিত্র, তোমার আর্দ্র দীর্ঘশ্বাসে সম্পৃক্ত এ শহরের বাতাস, আমার দু ফোটা অশ্রু শুকানোর সামর্থ্য তার কই ? ৩। সুলেখা তোমার চুলের ঘ্রান নেবে বলে তের নাম্বার বাড়ির বারান্দায় ঝুলে আছে একটা নীল শার্ট, পুরো সপ্তাহ… [বিস্তারিত]

গল্প নাই, কবিতা চলবে ? মনারে মনা কোথায় যাস ? বিলের ধারে কাটবো ঘাস ...।। মন্দ হয় না । কয় চামচ লবন দিতে হবে রে ? ঘাস খাওয়ার সাথে কথা বলার সম্পর্ক কি ? খুট করে কলটা কেটে দেয় মানসী । তার অস্থির লাগছে । অস্থির লাগা অবস্থায় এমন ফাজলামীর কথা শুনতে বিরক্ত লাগে ।… [বিস্তারিত]

বিজ্ঞাপন বিরতি

রাইসুল জজ্রম্য১২টি মন্তব্য

Mr. Mango এর “কাঁচা খেয়ে ফেলবো” শ্লোগান নিয়ে যদি বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় লেখক লিখতেন তাহলে এমন হতঃ কাজী আনোয়ার হোসেনঃ রাত ৯ টা ১৫ । যুক্তরাষ্ট্র থেকে তুরস্ক হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যান্ড করছে বাংলাদেশ বিমানের বোয়িং ৫০৭ এয়ারবাস । চমৎকার আবহাওয়া । শরত শেষ প্রায়, হালকা শিরশিরে বাতাস বইছে । হঠাত করেই শীত… [বিস্তারিত]

গল্পঃ বাজি

রাইসুল জজ্গল্প, সাহিত্য১৬টি মন্তব্য

একটা দোকানের ঝাপির নিচে আটকা পড়েছি । বৃষ্টি হচ্ছে, আজকের বৃষ্টিটা অদ্ভুত । এখন রাস্তার ঐপাশে বৃষ্টি হচ্ছে । কিছুক্ষন আগে এই পাশে বৃষ্টি হয়েছে । অভিজ্ঞতা বলছে কিছুক্ষন পরে ওপাশে বৃষ্টি থেমে যাবে, তখন এপাশে বৃষ্টি হবে । রাস্তার পাশের চা দোকানী প্রানপনে বৃষ্টির ছাট আটকাচ্ছে । একটা হলুদ মোটরসাইকেল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে… [বিস্তারিত]

কবর

রাইসুল জজ্সাহিত্য২২টি মন্তব্য

খুব গরম পড়েছে । ঠান্ডা পানিতে গোছল করতে পারলে বেশ হতো । কিন্তু নতুন কোথাও এসে মোসলেম সাহেবের বাথরুমে যেতে ইচ্ছে করে না । সারাজীবন কেটেছে কলেজের ডরমেটরীতে । বিয়ে শাদী করেন নি । রুম কিংবা বেড শেয়ার করতে আপত্তি কখনই ছিল না । কিন্তু বাথরুম ব্যাপারটা এক্কেবারেই ভিন্ন । এসেছেন তাঁরই এক ছাত্রের বাসায়… [বিস্তারিত]