মূল লেখায় যান

ইচ্ছে-ডুবির আদরে

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা৩২টি মন্তব্য
উষ্ণতার ছায়ায়...
উষ্ণতার ছায়ায়…

ছুঁয়ে দিতে গিয়েই উত্তালতায় ডুবে যাচ্ছে আনন্দাদি
চুমুক দেয়ার মতোই চুমুর স্বাদ
কে নেয় ওই বিষ ঠোঁটের স্পর্শ?
তবুও খুঁড়ে খুঁড়ে বালুর তল থেকে তার জল-ডুবুরী হবার ইচ্ছেটাকে
রোদের ডানায় ওড়াতে যাওয়া দেখে ভয় নিয়ে পালিয়ে যাওয়া নিজের থেকেই নিজের।
হারিয়ে যাবার তাড়নায় বিষাদাক্রান্ত সাপের বিষ পান করতে করতে বুঝে গেছি
সেই একাই আমি;
কেউ ফিরে আসেনি ডুবে গেছে যে আমায়।
দীর্ঘ পথে ছায়ার সাথে ছায়াও থাকেনা। থাকে কি?
অশরিরী ভালোবাসায় টুপটাপ বৃষ্টিতে ভিঁজতে ভিঁজতে
টুংটাং কাঁপুনির ছন্দে নুপূর মত্ত কেন থাকে,
কিংবা,
কেনই বা জমে থাকা নি:শ্বাস ঘন অন্ধকার পাড়ি দিয়েই চলছে?
সহজ উত্তরও অনেক সময় দেয়া কঠিন হয়ে যায়।
গুটিকয়েক প্রশ্নের কারণেই জীবনের হিসেব-নিকেশ সব পালটে যায়—
তবু স্বস্তি আসে। তবুও প্রেম আসে।

হে স্বস্তি পথ দেখাতে এসেছোই যখন,
উত্তাপ নয় উষ্ণতায় জড়াও।

ইচ্ছে-ডুবির আদর...
ইচ্ছে-ডুবির আদর…

হ্যামিল্টন, কানাডা
২৩ অক্টোবর, ২০১৫ ইং।
(লেখাটিকে ভদ্রস্থ করার চেষ্টা করা হয়েছিলো  ১ ডিসেম্বর, ২০১৫ ইং।)

মোট পড়েছেনঃ ৮৬৫জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. ইচ্ছে-ডুবির আদরে, এই নামে কি আগেও একটা লেখা পড়েছি আপু? মনে হচ্ছে যেন। কি করে এমন স্নিগ্ধতা ছড়িয়ে দেন লেখায়? ছবিগুলোও অনেক সুন্দর।
    সাপের বিষের স্বাদ কেমন আপু? কোথায় পাব?

    1. আগে বলুন এতোদিন কোথায় ছিলেন? এসব কিন্তু ঠিক না। এভাবে আড়ালে থাকা।

      আপনার মন্তব্য পড়েই তারপর দেখলাম, এ লেখা তো আগেই দিয়েছিলাম। ^:^
      নাহ মাথা বোধ হয় গেছে। কি যে করি! 🙁

      সাপের বিষের স্বাদ মানুষের মধ্যেই পাওয়া যাবে। মানুষের বাক্যবাণে। বুঝলেন দিদি? 😀

      1. বুঝেছি নীলাদি, আমাদের প্রিয় সোনেলার একটিভ ব্লগারগন মনে হচ্ছে গরমে ক্লান্ত হয়ে সাইবেরিয়া বরফের মাঝে বিশ্রাম নিচ্ছেন, তাই সোনেলায় আসার সময় পাচ্ছেন না। তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি 😀

    1. পুরোনো লেখাটি পড়েছেন, ধন্যবাদ আপনাকে।

      জীবন যে কখন, কি অবস্থায় সামনে এসে দাঁড়ায়, সে জানিনা। তবে আমরা সকলেই ভালোবাসাকে একান্ত আপন করেই রাখি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।