মূল লেখায় যান

রুখে দাও করোনা !

সুপায়ন বড়ুয়াকবিতা৩২টি মন্তব্য

ঐ যে দেখো আসছে ধেঁয়ে
কোভিড-১৯ করোনা
নিরাপদে বাড়ি থাকুন
ভুলটা আর কেউ করোনা।

যত্রতত্র ঘুরে বেড়ায়
বাছ বিচার করে না
রূপের বাহার দেখান তিনি
ধ্বংস যজ্ঞের নমুনা।

ঐ শালাটা নাস্তিক বটে
ধর্ম কর্ম মানে না
মন্দির মসজিদ গীর্জায়
হুমকি দিতে ছাড়ে না।

সাম্যবাদীর মুখোশ পড়ে
ধনী গরীব মানে না
দম্ভ করে হুমকি ছাড়ে
কাউকে তিনি ছাড়েন না।

মানুষ বলে উৎস তার
কমিউনিস্ট চায়না
লক ডাউন করে হুমকি দিয়ে
বেঁচে থাকার নমুনা।

বিশ্ব আজ থমকে দাঁড়ায়
লাশের মিছিল থামে না
ঔষধ পথ্য তাবিজ বৈদ্য
কিছুই সে মানে না।

বীরের জাতি বাঙালিরা
মনোবল হারায় না
প্রতিরোধে ঝাপিয়ে পড়ো
পালিয়ে যাবে করোনা।

মহামারি রুখতে হলে
দুরত্ব বজায় রাখব
সাবান পানি হাত ধুঁয়ে যাই
করোনাকে রুখবো।

তাইতো মোরা জোট বেঁধেছি
নিরাপদে থাকবো
স্বাস্থ্য বিধি মেনে চলে
দেশ ও জাতি বাঁচবো।

ধন্যবাদ আমার প্রবাসী বন্ধুকে যিনি
ছবিটা পাঠিয়ে একটা কবিতা লিখতে
বলায় কবিতাটা তাকেই উৎসর্গ করছি।

মোট পড়েছেনঃ ১৪৩২জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. করোনা কোন ধর্ম বর্ণ জাতি কিচ্ছু মানছে না। গরীব বড়োলোক সবাইকেই আক্রমণ করছে। নিজেদের সচেতনতা অত্যন্ত জরুরি এটা কেন যে অনেকেই বুঝতে পারছেনা!

    আমরা বীরের জাতি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারবে করোনাকে রুখতে। সঠিক বলেছেন দাদা।

    1. এই একটি ভাইরাসের কাছে মানুষ কত অসহায়
      তা দেখে বুঝা যায়, আজ কেহ রেহাই পাচ্ছে না।
      একটু সচেতন হলেই প্রতিরোধ করা যায়।
      আজ জুতা আবিষ্কারের কথা মনে পড়ে যায়।
      ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।

    1. ধন্যবাদ মমি ভাই।
      বহুদিন পরে আসলেন।
      চায়নার করোনা আজ বিশ্ব থমকে গেছে
      আমাদের প্রতিরোধের বিকল্প নাই।
      কিন্তু কারো কথা কেউ শোনে না।
      ভাল থাকবেন। শুভ কামনা।

    1. সহমত।
      আজ করোনা প্রতিরোধ করতে না পারলে
      পৃথিবী আজ অস্হিত্ব সংকটে পড়বে।
      ধনী গরিব জাত পাত কিছুই মানেনা।
      ক্ষুধার আছে সবাই অসহায়।
      ভাল থাকবেন। শুভ কামনা।

    1. ধন্যবাদ দিদি।
      ছেলেবেলায় চোখের জলে
      কবর কবিতা পড়ে বড় হলাম তো।
      তাই সহজ সরল ভাষায় লিখি।
      আপনাদের মতো ভালো লিখতে পারিনা
      তাই গতকাল লিখে ও প্রকাশ করি নাই
      ভালো থাকবেন। শুভ কামনা।

      1. ধন্যবাদ দিদি।
        আসলে কবিতা কি সেটাই জানা হয়নি
        বাংলার ছাত্রদের কাছে কবিতার অন্য অর্থ
        থাকতে পারে।
        আমার কাছে স্বাধীনতা অমর কাব্যের কবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনটাই শ্রেষ্ট কবিতা
        যেটা সহজ বোধ্য।
        শুভ কামনা। ভাল থাকবেন।

    1. সহমত ভাইজান।
      নিজেই নিজেকে রক্ষা করা ছাড়া উপায় নাই
      এজন্য জুতা আবিষ্কারের মতো নিজেকে
      রক্ষা করে সবাইকে রক্ষা করার জন্য করোনাকে
      প্রতিরোধ করতে হবে।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  2. করোনাকে রুখতেই হবে।
    করোনা নাস্তিক হলেও হতে পারে,
    মন্দির মসজিদ গীর্জাকেও এ ছাড়ছে না।
    ধনী গরীব মানছে না এ।
    অদৃশ্য এই শত্রুকে আক্রমন করার এখনো কোনো কিছু নেই মানব জাতির কাছে। তাই আত্মরক্ষাই একমাত্র উপায়।
    বেঁচে থাকবো আমরা এই আশাবাদ ব্যাক্ত করছি।

    ভালো লিখেছেন দাদা।
    শুভ কামনা।

    1. সহমত ভাইজান।
      করোনা রুখার বিকল্প নাই
      আত্নরক্ষাই সমাধান।
      নিজে বাঁচি অন্যকে বাঁচতে দিই।
      স্বাস্থ্য বিধি মেনে চলি।
      জয় আমাদের সুনিশ্চিত।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  3. বিশ্ব আজ থমকে দাঁড়ায়
    লাশের মিছিল থামে না
    ঔষধ পথ্য তাবিজ বৈদ্য
    কিছুই সে মানে না।

    অদৃশ্য এই করোনা ভয়ে কাঁপছে পুরো বিশ্ব। কাউকে ছাড়বে না এই মরণঘাতী করোনা

    1. সহমত ভাইজান।
      আমার সরল বিশ্বাসের রাডার বলছে
      আমরা যারা ভেজাল খাই তাদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশী। যেটা রোজ যারা ময়লা আবর্জনা নেয় তাদের দেখে ভরসাটা পাই।
      আমাদের করোনা কাবু করতে পারবে না
      যদি স্বাস্থ্য বিধি মেনে চলি।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  4. করোনা পোষাক দেখে ভয় পেলেই “কেল্লা ফতে”
    তেমনটা করুনা “করোনার” চরিত্রে নাই মনে হচ্ছে-
    না দিন রাত, না ধনী গরীব, না জাত কুল-

    সাবধানতা একমাত্র পথ-
    যত দ্রুত এ জাতি বুঝবে, বেঁচে যাবে।