মূল লেখায় যান

মানুষ নামের ফুল (গীতিকাব্য)

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৪টি মন্তব্য

মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
তোমার তরেই বুক বেঁধে রয়
গুল বাগিচার কুল।

কালের চাকা বাতাস ঘুরে
চক্রাকারে পানি,
তোমায় যেচে বঙ্গের এ রূপ
রোজ গড়ে হাতছানি।
দেখে মেঘের ভালোবাসা
চুপটি বুনে সুখের বাসা
গায় সুরে বুলবুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!

ব্যাকুল আশায় নদ-নদী বয়
গায় আষাঢ়ে কোলা,
তোমায় পেতে মাঠ বুকে নেয়
সবুজ ক্ষেতের দোলা।
বৃক্ষরা দেয় আঁচল পাতি
জোনাক জ্বেলে সাঁঝের বাতি
কয় হয়ে মশগুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭২৭জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য