মূল লেখায় যান

ব্যাংক লুট !

সুপায়ন বড়ুয়াকবিতা৩২টি মন্তব্য

সব ব্যাটারাই ফোরন কাটে
যখন তারা আমায় দেখে
তাদের বলি, কাজটা করো,
উৎপাদনে গতি আনো।
তবেই তোমরা সফল হবে
মাসের শেষে মজুরী হবে
ঈদ উৎসবের বোনাস হবে
উৎসব বোনাস দ্বিগুন হবে
হাজীরা বোনাস সবে হবে।

তখন তারা মুচকি হেসে
মুখ লুকিয়ে বলে উঠে
ঝুট বলিস তুই ঝুট।
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট।

কপালটাই আমার এমন খারাপ
শ্রম বিক্রির টাকা দিয়ে করেছিলাম শিল্প
মানুষ কিছু কাজ পাবে দু:খ গুচবে অল্প।
দেশে কিছু আসবে ডলার
বিদু্ৎ তৈরির গতি হবে
জ্বলবে ঘরে বাতি।

সব শ্রমিকেরা বলতে থাকেন
সাধু সেজে থাকেন তিনি আমার ম্যানেজার
ভাবখানা তার সদাই থাকে তিনিই জমিদার।
সব কিছুতে শেয়ার থাকে সকল কাজে চুরি
উৎপাদন হিসাব কারসাজিতে ওভার টাইমে চুরি
শ্রমিক নিয়োগ কারসাজিতে বেতন ভাতায় চুরি
টিপিন কেনার কারসাজিতে খাবার পরে শর্ট
রাগে ক্ষোভে বিগড়ে গিয়ে শ্রমিক ধর্মঘট।

উৎপাদনের বারোটা বাজে শিপমেন্ট হয় বাতিল
ব্যাংকের টাকায় এলসি খোলা লুট করার সামিল
বন্ধুটাকে বিশ্বাস করে ব্যাবস্থাপনায় দিলাম
সব কিছুই আজ লুটে পুটে কারখানাটাই নিলাম।

আমজনতা আজ ফোরন কাটে
যখন তারা আমায় দেখে
চোরের ব্যাটা গাড়ী হাকায়,ব্যাংক করেছে লুট।

সুশীল বাবু আঙুল তোলেন
বড় গলায় তারা বলেন
ব্যাংকের টাকা পাচার করে,ব্যাংক করেছে লুট
সেকেন্ড হোমে পাহাড় গড়ে ,ব্যাংক করেছে লুট
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট তুই
ব্যাংক করেছিস লুট।

মোট পড়েছেনঃ ১৫৪৮জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

    1. মানুষ শুধু ছুটছে আজ টাকার পিছনে
      নিয়ম নীতির বালাই ষাট থোরাই কেয়ার করে।
      সবাই আজ জোট বেঁধেছে করছে হরিলুট
      আমার দিকে আঙুল তোলে বলে
      ব্যাংক করেছিস লুট তুই
      ব্যাংক করেছিস লুট।
      ধন্যবাদ ভাইজান। শুভ কামনা।

  1. এভাবেই সবখানে হরিলুট, ধান্ধাবাজি চলছে। অনেক সময় মালিকপক্ষ ভালো হলেও দায়িত্বে থাকা কর্মচারী গুলো এভাবেই প্রতিষ্ঠান গুলোকে ডুবায়। ধন্যবাদ দাদা। শুভ সকাল

    1. ঠিক বলেছেন দিদি।
      সবাই আজ জোট বেঁধেছে করছে হরিলুট
      আমার দিকে আঙুল তোলে বলে
      ব্যাংক করেছিস লুট তুই
      ব্যাংক করেছিস লুট।
      ধন্যবাদ দিদি কবিতা পড়ে মন্তব্য করার জন্য।
      শুভ কামনা। ভাল থাকুন নিরন্তর।

  2. মালিক শ্রমিকের পারস্পরিক সমঝোতার খুবই অভাব আমাদের দেশে। মধ্যস্বত্ব ভোগীরা ফায়দা লুটে নেয় সুযোগের সদ্ব্যবহার করে। মালিক মানেই লুটেরা নয়, শ্রমিক মানেই ফাঁকিবাজ নয়, ফরিয়া আর ধান্দাবাজদের হাতে তারা জিম্মি হয়ে থাকে। একটি প্রতিষ্ঠান গড়তে একজন উদ্যেক্তার সারাজীবন লেগে যায়, নিজের অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি অন্যদের দারিদ্র বিমোচনের প্রত্যয়ও থাকে সেখানে। কিন্ত শ্রমিকদের সঠিক সংযোজনার অভাবে তাদের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়। এর প্রভাব শুধু মালিক বা শ্রমিকদের উপর পড়েনা, পড়ে গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায়। শ্রমিকেরা কাজ হারিয়ে কাজ পায়, মালিক পক্ষ কোনভাবে নিজেদের পুনর্গঠনে তৎপর হতে পারে/ পারেনা, কিন্তু মধ্যস্বত্বধারী নিয়ে নেয় ষোলো আনা-ই।

    দারুন লিখেছেন দাদা,
    শুভ কামনা 🌹🌹

    1. ওয়াও !
      কি বলব আমি , আমার লেখার চেয়ে ও আপনার মন্তব্যখানা আলোচনার দাবী রাখে। আপনার বিশদ ব্যাখ্যা বাস্তবতা ফুটে উঠেছে।
      মানুষ নীতি নৈতিকতা হারিয়ে আজ হরিলুটে নেমেছে
      অন্নদাতা ও বিধাতা কারও প্রতি কৃতজ্ঞ নয়।
      ধন্যবাদ আপনার প্রাপ্য। শুভ কামনা।

    1. ধন্যবাদ সাথে থাকার জন্য।
      মানুষ নীতি নৈতিকতা হারিয়ে আজ আখের গোছাতে ব্যস্ত।
      অন্নদাতা ও বিধাতা কারও প্রতি কৃতজ্ঞ নয়।
      আর এক শ্রেনী সবাইকে এক কাতারে মেপে
      বদনাম করে দেশের বারটা বাজাচ্ছে।
      শুভ কামনা।

    1. ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
      এক শ্রেনীর মানুষ , মন্দ ঋন, কু ঋন তার কারন কোন কিছু বিবেচনা নাকরে . ঢালাও ব্যাংক লুট বলে
      দেশের বারটা বাজাচ্ছে।
      শুভ কামনা। ভাল থাকবেন আপু সবসময়।

  3. বাস্তবতা তুলে ধরেছেন, দাদা। তাই নিজে এখনো কোনও ব্যাংকে অ্যাকাউন্ট খুলিনি। টাকা মার খেলে ওইসব শিল্পপতিরাই খাঊক! আমি অধম অধমই থেকে যাই।
    ব্যাংক হরিলুট নিয়ে ভালো লিখেছেন দাদা। শুভকামনা থাকলো।

    1. দেনা পাওনা ধারি নাকো ধার
      যা আছে তাই নিয়ে সুখী পরিবার।
      সমস্যাটা অন্য জায়গায় দাদা
      ব্যাংক লুট হরিলুট বলে সুযোগ সন্ধানীরা
      অন্য ধান্ধায় ব্যস্ত আছে।
      তা নিয়ে আমি শংকিত।
      শুভ কামনা দাদা। ভাল থাকবেন সবসময়।

  4. দেনা পাওনা ধারি নাকো ধার
    যা আছে তাই নিয়ে সুখী পরিবার।
    সমস্যাটা অন্য জায়গায় দাদা
    ব্যাংক লুট হরিলুট বলে সুযোগ সন্ধানীরা
    অন্য ধান্ধায় ব্যস্ত আছে।
    তা নিয়ে আমি শংকিত।
    শুভ কামনা দাদা।

  5. ব্যাংক সেক্টরে হরিলুট চলছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় বিদেশে। সেকেন্ড হোম বানায় লুট করা টাকায়।
    কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটিয়ে তুললেন।

    শুভ কামনা।

    1. ঠিক বলেছেন ভাইজান
      লুটেরার কাজ লুটপাট করা
      ছোট ছোট লুটেরাও বিশাল মহীরুহ ও প্রতিষ্টান ধ্বংস করছে।
      ধন্যবাদ সাথে থাকার জন্য।
      শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।