মূল লেখায় যান

বাস্তুহারা এক ঘাস ফড়িং এর আশা!

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৩টি মন্তব্য

উত্তাল তরঙ্গের বুক চিরে গুড় নদীর চেনা ঘাটে
আজও চলে খেয়ার তরী,
তবে তা মেশিন অ’লা।
দু’কূলে বুক চেতিয়ে আশাতীত রঙ করা দালান
দাঁড়িয়ে থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা
যথেষ্টই বিবর্ণ।
বছরের নির্দিষ্ট সময়ে হরেক দোকানের সমাহারে
সগৌরবে বসে মেলা, লোকও জমে প্রচুর
কিন্তু মিলে না যেন সেই সুঘ্রাণ।

কি জানি সত্যি কিনা সব!
নাকি বয়সের ভারে পঞ্চ ইন্দ্রিয় হারিয়েছে ধার
পাশে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী ওই
বুড়ো বটগাছটার মতো!

তবু আমি বিদগ্ধ হৃদয় যেচে
তৃষ্ণার্ত দু’চোখে খুঁজি লকলকে দূর্বা ঘাসের আড়ে
খেলায় মেতে উঠা ক’টা ফুটফুটে দুষ্টু হাঁসের ছানা।
আর দীর্ঘ সময় অতিক্রম করার পরও তা পাই না বলে
ধুসর বালুকার মাঠে আছড়ে পড়ে অবশেষে –
’বাস্তুহারা এক ঘাস ফড়িং এর আশা!’

ছবিঃ নেট থেকে।

মোট পড়েছেনঃ ৬৪৪জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. মানুষের মন কখনো বৃদ্ধ হয়না। সে দুরন্ত কিশোরই রয়ে যায়। ক্ষয়ে যাওয়া সময় হয়তো প্রয়োজন মাফিক নাটকের মহড়া করিয়ে নেয় ঠিকই। কিন্তু মানুষ মনেমনে জীবন্ত ঘাসফড়িং। দৃষ্টি ঝাপসা হয়, উদ্যম কমে যায় হয়তো। তা বলে মনের চাওয়ার বদল হয়না।
    ভালো লাগলো কবিতা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।