মূল লেখায় যান

বাসা পাল্টানো এবং সোনেলা ব্লগ

আনন্দধারা বহিছে ভুবনেএকান্ত অনুভূতি, বিবিধ১৬টি মন্তব্য

একটি সংসারে কত কিছু থাকে তা বাসা পরিবর্তন করলে বুঝা যায়। ধীরে ধীরে বিভিন্ন গৃহ সামগ্রী জমা হতে থাকে একটি সংসারে । ধারনা করা যায়না এর পরিমান । কি থাকে না একটি সংসারে ? সুই হতে শুরু করে খাট চেয়ার টেবিল আলমিরা লেপ তোষক ঝাড়ু আরো কত কিছু।

নূতন বাসায় যাবার সময় প্যাকিং করতেই কয়েকদিন লেগে যায়। প্যাকিং , লাগেজ এর দিকে তাকিয়ে অবাক হতে হয় , এত্ত মালামাল ! সব মালামাল যে অক্ষত অবস্থায় নূতন বাসায় নেয়া সম্ভব হয় এমন না । কিছু ভেংগে যায় , টুক টাক কিছু হাড়িয়েও যেতে পারে। এই টুকটাক এর মাঝে কানের দুল বা ছোট আংটিও থাকতে পারে । নতুন ভালো একটি আবাস স্থলের জন্য এই সামান্য ক্ষতি মেনে নেই আমরা সবাই ।

সোনেলা ব্লগের বাড়ী পাল্টানো হচ্ছে । পূর্বের ঠিকানা www.jeshan4u.com । এখন নতুন ঠিকানা sonelablog.com । নতুন বাড়িতে সব কিছু নিয়ে বাড়ী সাজাতে হয়ত কিছু মালামাল হাড়িয়ে গিয়েছে বা ভেংগে গিয়েছে , তারপরেও আমি এবং আমরা সোনেলার নতুন বাড়িতেই থাকবো ।

গত দুদিন সোনেলা ব্লগে কিছু সমস্যা হচ্ছিল । জিসান ভাই এর সাথে আলাপ কালে উনি এভাবেই বুঝিয়েছেন সমস্যাটিকে। ধন্যবাদ দিচ্ছি জিসান ভাইকে এত সহজ ভাবে বুঝিয়েছেন বলে ।

মোট পড়েছেনঃ ৯৪১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. আমার বাড়ি বদলানোর অভিজ্ঞতা নিচ তলা থেকে দুই তলায় ওঠার মধ্যে সিমাবদ্ধ, তবে ঝামেলা সম্বন্ধে ভালই ধারনা আছে । যারা যারা ব্লগের বাড়ি বদলের জন্য পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ ।

  2. কিছু লেখা হাড়িয়ে গিয়েছে , আন্তরিক ভাবে দুঃখিত এজন্য
    চেষ্টা চলছে ফিরিয়ে আনার।

    আপনার সাথে তো কথা সাবধানে বলতে হবে 🙂
    কথা বার্তা দিয়েই পোস্ট দিয়ে ফেললেন ?

  3. বাসা পাল্টানোর কাহিনীতে আমার কয়েকটি শাড়ি হারিয়েছি 🙁 সেই শোকই ভুলতে পেরেছি… আর ব্লগে তো সব ফেরত পাওয়ার সম্ভাবনা থাকেই, আর পোস্ট আর মন্তব্য তো আবার দেওয়াই যায়… সুতরাং নো চিন্তা 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?