মূল লেখায় যান

ফরিং

মেহেরী তাজবিবিধ৩৩টি মন্তব্য

ফরিং এত হালকা সুন্দর মায়াময় একটি প্রাণী  (3 ভালো না বেসে পারা যায়? ফরিংকে নিয়ে কোন স্মৃতি নেই এমন মানুষ কি আছে? খুব ছোট বেলায় ব্যাডমিন্টনের মত শলা দিয়ে নেট বানাতাম, গোলাকার স্থানে দিতাম মাকররসার জাল। জঙ্গলে ফরিং ধরতে যেতাম। ফুলের উপরে ফরিং দেখে পা টিপে টিপে যেন কোন শব্দ না হয়, এমনকি নিঃশ্বাসও বন্ধ করে নেট রাখতাম ফরিং এর গায়ে। মাকরসার জালে আটকে যেতো ফরিং। সে কি ফুর্তি তখন। ফরিং ধরে রাখতাম বোতলের মধ্য।কত কথা বলেছি বোতলের মধ্যে থাকা ফরিং এর সাথে। ভোরে ঘুম থেকে জেগে দেখতাম ফরিং নড়ে না। মরে গিয়েছে 🙁  আবার নতুন উদ্যমে ফরিং ধরতে যাওয়া। আবার বোতলে রাখা। কেনো যে বোতলে রাখা ফরিং গুলো মরে যেতো 🙁  কোথায় চলে গেলো সেই সব দিন।

এখন আর ফরিং ধরিনা। ভালোবাসি ফরিংকে। ফরিংও ভালোবাসে আমাকে।হয়ত এই ফরিং এর পুর্ব পুরুষ একে বলে দিয়েছিলো আমি ফরিং ভালোবাসি, তাই এসে বসে আমার আংগুলের উপর।

ছোট বেলার বোতলে আটকে রাখা ফরিং কে এখন ক্যামেরার মাঝে আটকে রাখি। এর চেয়ে ভালো আর ফটোতে আটকে রাখতে পারি নি।

ক্যামেরার ফ্রেমে আটকে রাখা আর একটি ফরিং

ফরিং এর ফটোর ষ্টক শেষ। আসুন একটি গান শুনু ফরিং নিয়ে। অবশ্য এটি ঘাস ফরিং এর গান । ন্যান্সির গাওয়া ঘাস ফরিং ভালোই লাগবে আশা করি।

মন ফরিং নাটকে তাহসেনের গান ‘ মেঘের পরে আলোর ভীড়ে তুমি প্রথম চেয়েছিলে ‘ শুনে দেখুন। ভালো লাগবেই লাগবে।

বাংলা সিনেমা ফরিং এর একটি গান প্রান ছুঁয়ে যায়। আজ যেমন করে…… গাইছে আকাশ

বাংলা নাটক ফরিং ধরা দিন দেখতে পারেন এখানে ক্লিক করে

সিনেমা প্রিয়দের হতাশার কিছু নেই। আপনারা দেখুন বাংলা সিনেমা ফরিং , ক্লিক ক্লিক করুন দ্রুত

আচ্ছা একটি কথা, এই পোষ্টে আমি কি কি দিলাম? আমি নিজেই ভুলে গিয়েছি। পরীক্ষা চলছে,পড়তে বসতে হবে। আপনারা বলে দিন কি কি দিলাম। আর দোয়া করুন আমার জন্য। আগামীকালও পরীক্ষা আছে।

মোট পড়েছেনঃ ৩১৮২জনআজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. ফরিং তো আমিও এমন ভাবে ধরতাম 🙂
    হাতের উপর ফরিং দেখে অবাক আমি।
    ছবি ভালো হয়েছে, এর চেয়ে ভালো ছবির দরকার নেই।

    গান দুটো বেশ ভালোই লাগলো।
    নাটক, মুভি দেখিনি, দেখবো।

    স্মৃতি, ফটো, গান, নাটক, মুভি
    এক পোষ্টে এত কিছু ?

  2. এত্তো কিছু কখন দেখবো? তোমাকে ফরিং কন্যা বলি? ফরিং এর ছবি আর তোমার স্মৃতি কথা বেশি সুন্দর হইছে, বাকিগুলো আস্তে আস্তে চলবে। এই কয়টা ছবিতেই অনেক ভালো লাগা, স্টক শেষ হয়ে গেলেও সমস্যা নেই। ফিরে আসো পাশ করবার মিস্টি নিয়ে, আর আরো এমন ছবি আর পোস্ট নিয়ে।

  3. রান্নায় পাঁচফোড়ন দিলে স্বাদের যেমন মাত্রা থাকে না তেমনি এই লেখারও কোন মাত্রা নেই, চেটে-চুটে যতিচিহ্নগুলো পর্যন্ত খেতে হয়। গান, ছবি, বর্ণনা, মুভি বাপরে এতো কিছু! অসাধারণ কইলেও কম হইবো।

  4. ফরিং সিনেমা দেখে আমার মনে হয়েছে, অবশ্যই সেই সব বাবা-মায়ের সিনেমাটা দেখা উচিত যাদের ঘরের বাচ্চারা শিশু থেকে কৈশরে পা রাখছে। বাবা-মায়েদের জন্য শিক্ষামূলক মুভি। ধন্যবাদ সবকয়টা Review এর জন্য।

  5. তাজ আপু,এত কাছে ফরিং আসে আপনার?ছবি গান স্মৃতি মুভি সহকারে খুবই সুন্দর একট পোষ্ট দিলেন। পরীক্ষার জন্য দোয়া করছি আপু। ফরিং মুভিটি দেখেছি। মা বাবার সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে হবে,তাদের কিশোর বয়সের কিছু ভুল ধারনা থাকে, একে বুঝিয়ে সঠিক ধারনা দিতে হবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।