মূল লেখায় যান

প্রিয় ব্লগারকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

তৌহিদুল ইসলামশুভেচ্ছা৫৪টি মন্তব্য

একজন মানুষের জন্মদিন তার নিজের কাছে অত্যন্ত আনন্দময় একটি দিন। মানুষ হয়ে যেদিনে এই পৃথিবীতে জন্মেছি সে দিনটি যে আবেগময় হবে এটাই স্বাভাবিক। জন্মদিনটিকে আরও আনন্দময় করে তোলে আমাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এদের সকলের নিঃস্বার্থ ভালোবাসা ও শুভেচ্ছা।

কারও জন্মদিনের শুভেচ্ছা জানানো আমার কাছে যেমন আনন্দের তেমনি কিছুটা বেদনারও বটে। আনন্দের কারন এই দিনেই সে পৃথিবীতে এসেছিলো। পরিবারের অনাবিল সুখ-শান্তি, সবার হাসিমুখ, কত স্মৃতি!!

আর বেদনার কারন হচ্ছে জীবনে একটি করে জন্মদিন আসে আর জীবন থেকে একটি করে বছর চলে যায়। মনে হয় আর বুঝি বেশী দেরি নেই! যদিও এসব আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। কিন্তু তারপরেও আমরা হাসিমুখ পছন্দ করি। আনন্দ উৎসব করতে ভালোবাসি। আমিও যে এর ব্যতিক্রম নই!

আর সে কারনেই মনের কোণে ইচ্ছেরা নাড়াচাড়া করে, মাথার ভিতরে আর হৃদয়ে-মননে। মনে হয় অন্তর থেকে প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এতে যদি তার হাসিমাখা মুখ একটু হলেও দেখা যায় এটাই অনেক বড় প্রাপ্তি। সেখানে যার জন্মদিন তিনি একজন লেখক হলেতো আর কথাই নেই।

আজ যার জন্মদিন তিনি আর কেউ নন, আমার আমাদের সবার প্রিয় ব্লগার বন্যা লিপি। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

অত্যন্ত স্পষ্টবাদী মানুষ বন্যা লিপি। সোনেলার প্রতি তিনি হচ্ছেন নিবেদিতপ্রাণ। নিজের ব্যক্তিগত কাজের ফাঁকে সময় করে তিনি লিখে চলেছেন গল্প, কবিতা কিংবা একান্ত অনুভূতিতে নিজের মনের কথাগুলি। সোনেলার প্রায় প্রতিটি বিভাগেই নিজের লেখাকে গ্রহণযোগ্যভাবে প্রকাশ করেছেন তিনি পাঠকসমাজে। সবসময় এভাবেই পাশে থাকবেন প্রিয় লেখক।

প্রিয় ব্লগার, এই ক’টি লাইন আপনার জন্যে-

সোনেলায় আমি যেদিন আপনার নীল কাব্য পড়েছিলাম সেদিন নাকি আপনি লঞ্চে করে প্রথম ঢাকা ভ্রমন করছিলেন শুনেছিলাম। ডাক পিয়ন আপনার পোস্টকৃত চিঠিটি আমার হাতে দেয়ার আগে জানতে চেয়েছিলো পরিচয়পত্র কই? ভাবলাম প্যারলাল- রং নাম্বারের মতন চিঠিটাও আড়ম্বরে বিরম্বনা হলো নাকি!

ডাকপিয়নকে তার প্রাপ্তি বুঝিয়ে দিয়ে বলেছিলাম তোমাকে আবার ফিরে পেলে খবর আছে ভাই। বারবার প্রাপ্তিযোগ আশা করোনা।

এদিকে আপনার চিঠি পেয়ে আমার আর মন নেই মনের ভেতর। বন্ধুত্বের মাঝে গুচ্ছানুভূতিতে লেখা পত্র হলো একধরনের অলিখিত প্রতিশ্রুতি। জানতে চেয়েছিলেন আমি কেমন আছি?

মায়া’র টানে আপনার মত পত্রমিতাকে এড়িয়ে যাওয়া কিন্তু এককথায় অসম্ভব। অভিমানী শব্দে তাই আজ সেই চিঠির উত্তরে বলছি – সত্য মিথ্যা যাই হোক শুধু জানবেন কিছু সময় আসে যখন জাদু’র ছবির মতন কল্পনায় আপনার অদ্ভূতুরে সব কঠিন শব্দের ঝংকার মাথায় ঘুরপাক খেতে থাকে। তবুও আপনার মতন করে লিখতে চাইলেও মনের কোণে জমা কথাগুলো লিখতে পারিনা।

সঠিক যে কি তা জানিনা, তবে কখনো দেখা না হলেও জানবেন ঈগল ডানায় ভর করে আমার প্রজাপতি বায়নাগুলোকে সোনেলার পাঠশালায় দেয়ালিকা হিসেবে গেঁথে রাখবো।

স্মৃতির টানাপোড়েন আর নুড়িপাথরের গদ্যে লিখে রেখে যাব কথকতা’র কবিতা। সেসব পড়ে যেন আবার বলে বসবেননা – কবিতা লেকতে পারো? তাহলে স্পষ্টবাদী আপনার মতই আমার উত্তর হবে- আমি কখনো লেখক হব না – তবে লিখতে চাই।

বন্যা আপু, কখনো যেন শুনতে না হয় আপনি ভালো নেই। সবসময় ভাল থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা।

সোনেলা পরিবার আপনাকে পেয়ে গর্বিত।

মোট পড়েছেনঃ ২০৫৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫৪টি মন্তব্য

  1. যাক শুভ জন্মদিনে লিখে যান দুজন দুজনে
    একে অন্যের শুভেচ্ছা বিনিময়ে কে কাকে ছেড়ে যায়
    বলা দুষ্কর।
    বন্যা আপুকে ও জনাই জন্মদিনের অনাবিল শুভেচ্ছা
    ভাল থাকবেন। শুভ কামনা।

    1. জন্মদিনের এই অভিনব শুভেচ্ছা বিনিময়ে নিসন্দেহে তৌহিদ ভাই ছাড়িয়ে গেলেন। এমন সুন্দর এবং মূল্যবান পোষ্টের কারনে আমার জন্মদিনটার শেষাংশ কানায় কানায় পূর্ণ হয়ে উঠলো।
      আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

  2. “কখনো যেন শুনতে না হয় আপনি ভালো নেই,,, সেই সাথে পরম করুণাময়ের কাছেও প্রার্থনা করি তিনি যেন আমৃত্যু সহায় থাকেন প্রিয় লেখক, আত্মার স্বজন, সোনেলার সোনালী রত্ন ব্লগার বন্যা লিপির।
    শুভ জন্মদিন বন্যা। শুভ হোক সকল দিন, মাস, বছর।

    অসাধারণ সুন্দর একটা পোস্ট দেয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ তৌহিদ ভাই। জন্মদিন এর শত শুভেচ্ছা আপনাকেও 🌹🌹

    1. কখনো যেন শুনতে না হয়……..এমন প্রার্থনা আমার জন্য বড় দামী। আমি তোমাদের ভালবাসায় পূর্ণ। আর কী চাই আমার? থাকি বা না থাকি তবু মনে থাকবে /রাখবে এটাই অনেক।
      ভালবাসা সখী ময়না❤

      1. আর কইয়েন না ভাউ, ফ্রিজে কেক রাখতে রাখতে ফাঙ্গাস পড়ে গেছে, ও আর খাওয়ার উপযুক্ত নাই😢😢😢 যাউকগা, সামনের বছর যদি বাঁইচ্চা থাকি, আপনে আমারে আর আমি আপনারে কেককুক কুরিয়ার করুমনে। আপনে কি কন?

  3. আজীবন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে ভালোবেসে যান। আমরাএ আপনাকে অনেক অনেক ভালোবাসি বন্যা আপু। শুভ জন্মদিন। আনন্দ ঘিরে থাকুক আপনাকে সারাটিজীবন। ❤️❤️❤️

  4. জন্মদিন বন্যালিপি আপু। সুন্দর সুন্দর লিখায় আমাদের মনের খোরাক দিয়েছেন। আরো লিখা পড়ে কিছু কিছু শিখতে চাই।
    জন্মদিনের শুভেচ্ছা রইল আপু।

  5. বন্যা লিপিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হাসি আনন্দে কাটুক তার প্রতিক্ষণ।
    আপনার লেখায় বন্যা লিপির বিভিন্ন পোষ্ট যুক্ত করে বন্যা লিপিকে যথার্থ ভাবেই তুলে এনেছেন।
    এমন কষ্টসাধ্য, আন্তরিকতাপূর্ণ পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।
    শুভ কামনা।

    ** লিপির জন্য আলাদা মন্তব্য নিয়ে পরে আসবো। গতকাল রাত সারে এগারোটা পর্যন্ত ছিলাম শ্নশানে। একারনে রাতে আর মন্তব্য দিতে পারিনি।

  6. বন্যা আপুকে জন্মেদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, জীবনের প্রতিটি ক্ষন হাসি আনন্দে ভরে থাকুক আজকের দিনে এই দোয়া করি। অনেক ভালোবাসি আপুকে।
    বন্যা আপুর লেখা একদম আলাদা ধাঁচে অসাধারণ স্বাদে তৃপ্তিতে পরিপূর্ণ একথা বলার অপেক্ষা রাখেনা।
    বন্যা আপুর লেখার শিরোনাম দিয়ে এতো সুন্দর একটি লেখা উপহার দেওয়া তৌহিদ ভাইয়া আপনার পক্ষেই সম্ভব। আপনার এই সুন্দর লেখাটির সাথে একাত্মতা প্রকাশ করছি।
    অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে ও এতো সুন্দর একটি পোস্টের জন্য।

    1. প্রিয় রুবি@ যথার্থ বলেছেন আপনি। তৌহিদ ভাই যে পরিশ্রমটা দিয়েছেন এমন পোষ্টের মাধ্যমে তাতে আমি প্রচণ্ডরকম কৃতজ্ঞ।
      এবং এই সোনেলা ব্লগ আমাকে দিয়েছে বেশ কিছু ভালবাসার অকৃত্রিম মানুষ। তাঁদের মধ্যে আপনি একজন। ভার্চুয়ালি মানুষ কতটা ভালবাসার বন্ধনে আপন হতে পারে, আপনি ও তাঁর দৃষ্টান্ত। অনেক ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ সহ ভালবাসা রইলো।

  7. বন্যা লিপি একজন পরিনত মানসম্পন্ন লেখক। ব্লগে প্রকাশিত তার প্রায় সমস্ত লেখাই অত্যন্ত পরিপাটি, শক্ত ভিতের উপর নির্মিত। তার লেখায় চিন্তার খোরাক আছে, পাটঠককে ভাবায়।

    লেখার পাশাপাশি সহ ব্লগারদের মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদানেও তিনি সিদ্ধহস্ত। দায়সারা মন্তব্য তিনি দিতে পারেন না, দায়সারা মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি সোনেলা গ্রুপে একাধিক পোস্ট করেছেন।

    তার জন্মদিনের জন্য এমন পোষ্ট যথার্থ।
    শুভ কামনা বন্যা লিপির জন্য।

    1. প্রিয় মানুষটি বন্যা আপু বলেই এই পোষ্ট লিখতে পেরেছে তা যতই কষ্টসাধ্য হোক। তার মতন একজন গুনী ব্লগারকে যথাযথ সম্মান জানানো আমাদের কর্তব্য। এটি আমার তাঁকে উৎসর্গকৃত সামান্য প্রয়াস মাত্র।

      ভালো থাকুন ভাইজান

    2. জিসান শা ইকরাম@ আপনার মূল্যবান মন্তব্যে আমি ধন্য। বেশিকিছু বলার ভাষা পাচ্ছি না। তৌহিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা বেড়ে গেলো বহুগুণ। শ্রদ্ধা আর ভালবাসা জানবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?