মূল লেখায় যান

বলেছিলাম

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

এত বেশি বলতে নেই
যত বেশি দূরে থাকো!
তারো বেশি কাছে আসতে নেই।

খুব করে বললে যখন…
বোঝার বোধ ফানুস হলো মুহুর্তেই!
তাই তো বলি
এত বেশি বলতে নেই!

কুলুপ আঁটা খিড়কির ওপারেই
নামছে গভীর রাতের মায়া…
জমা রাখা কথার পিদিম
জ্বালিয়ে রেখো একা!

তাই বলছি
এখন, এত কথা বলতে নেই।

রুদ্র ক্ষণের বিরাগ মাঠে
একলা কাটে কথার বোলে
চাইছো যে খুব ইচ্ছে মতন
শোনাতে যত গল্পকথার খই!

সময়কালে আমার সে সব গল্পেরা আজ কই?

বলেছিলাম খুব করে
এত কথা!
বলতে নেই
আলগোছে যত্নে রাখো
হাজার কথার খই…

মোট পড়েছেনঃ ১০২২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

    1. একসময় বলতে আমারো খুবই বাতিক আছিলো। এখন নিয়ন্ত্রন করতেছি। শ্রোতা হওয়ার আপ্রান চেষ্টা করে যাচ্ছি। কখনো কখনো দারুন ভাবে সফল হচ্ছি তাতে। কৃতজ্ঞতা শুভেচ্ছা জানবেন।

  1. যারা কথা বলায় ওস্তাদ তারা কথা না বললে পেটের ভাত হজম হবে না।আপনি মনে হয় তাদের কথা লিখেননি কারন তারা বাচাল।আর যারা কথা বলে মেপে অনেকটা ইশারায় তাদের কথা মনে কবিতায় উঠে এসেছে। খুব চমৎকার ভাবে লিখলেন
    বলেছিলাম খুব করে
    এত কথা!
    বলতে নেই
    আলগোছে যত্নে রাখো
    হাজার কথার খই…

    1. যারা কথা বলে বেশি তাঁদেরকে উদ্দেশ্য করেই তো লিখলাম ভাই!!আমার কি হয় জানেন ভাই, কারো সাথে কথা বলছি হয়তো…. বলতে বলতেই অনুভূতির খোঁচায় লিখে ফেলি যখন তখন! এ লেখাটাও তেমনই একটা লেখা। এক বান্ধবির সাথে কথা বলতে বলতেই লিখে ফেললাম।
      কৃতজ্ঞতা জানবেন ভাই।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?