মূল লেখায় যান

বেঁচে থাকুক সোনেলা

হালিমা আক্তারএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

খুব ভালোবাসি তোমায়। তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে। ভেবেছিলাম আর জাগ্রত হবে কি তুমি। তোমার উঠোনে উঁকি দিতে না পেরে কলমে অলসতা ভর করলো। শব্দ গুলো যেন হারিয়ে যাচ্ছিল। ছন্দের দোলায় ভাটা পড়ে। বর্ণের কলতান শোনা যেত না। জোয়ার এর অপেক্ষায় কেটে যায় বেলা।

আবার তুমি জেগে উঠলে। ভাটার টান এখনো ফুরায় না যে। জোয়ার আসুক তোমার পাতায়। তোমার উঠোনে যেন বর্ষায় বান ডাকে। নদীর দুকুলের মতো উছলিয়ে ভরে উঠুক উঠান। বসন্তের মতো ছড়িয়ে পড়ুক রং বেরঙের গল্প কবিতা। আর যেন বৈশাখের খরতাপে না পোড়ায় তোমার উঠোন। ভালো থেকো সোনেলা। ভালো থাকুক সোনেলা পরিবার। আসুন সবাই মিলে আবার সোনেলার পাতা সজীব করে তুলি। সবাই কে শুভেচ্ছা। সাথে আমার বারান্দার টবে ফোঁটা বেলী ফুলের শুভাশিস।

 

 

মোট পড়েছেনঃ ১১৫২জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. সোনেলার দরজা এখনো অনেকের কাছেই সহজ নয়। অনেকেই সহজে হয়ত সোমেলায় ইন করতেই পারছে না,,, আগের মত সহজ করা যায় কিনা একটু দেখুন @ নাজমুল আহসান

    2. আমিও খুব সময় দিতে পারি না। সারাদিন অফিস করে সময় বের করা যায় না। এখানে লিখতে ভালো লাগে।এক সময় অনেকেই ছিলেন। তাদের পথ ধরেই পথ চলা। আশাকরি আবার সবাই ফিরবে এই আঙিনায়। শুভ রাত্রি।

  1. আমরা খুব করে চাই সোনেলায় জোয়ার আসুক।
    মুখরিত হোক ফের এ উঠোনের আনাচ কানাচ!
    এ সোনেলা পৃষ্ঠাটা আছে বলেই আমাদের লেখা চলবে ইনশাআল্লাহ্।

      1. @নার্গিস রশিদ>
        আপা, যারা জানেন,,,, তারাও যদি নিয়মিত হন! তাহলেও সোনেলা জোয়ারে ভাসবে। কিন্ত…. সবার ভেতরেই ভাটা চলছে কৃষ্ণপক্ষের গভীর টানে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।