মূল লেখায় যান

তবুও//

বন্যা লিপিএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

এই আছে
এই নেই।
চলছে যেন সময়ের রেললাইন সমান্তরাল।
ঘোরলাগা সময় আয়ু খেয়ে ফেলে
হয়েছে অমারাত্রির চন্দ্র!
যাতন বিষে
ক্ষয়িষ্ণু নিলয়ে ক্যাকটাসের বসবাস।

অঝর কোনো বর্ষণে
পরিচিতা কাব্যের পাতায়
পুরোনো মুখের জয়।

বদলে গেছে বুঝি আকাশের রং!
বদলে গেছে বুঝি ঝুড়ি ভরা গল্পের ক্ষণ!
আঁচলে রাখা বকুলের সুগন্ধি ছেড়ে কথা কয়নি আজো!!

প্রতিবিম্বে ছায়া ফেলে
হেঁটে গেছে দূর
বহুদূরে!!

করতলে গড়িয়ে যাওয়া জলের দাগ
মনে করিয়ে দিতে উদগ্রিব আজো……
এ যাওয়া
শেষ যাওয়া নয়তো!!
এই আছো
এই নেই হয়েই আছো তবুও
সমান্তরাল রেললাইনের মতো।

মোট পড়েছেনঃ ২৮০৬জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. এই দেখুন কান্ড! সম্পাদনা করার চেষ্টা করতে গিয়ে বোধ হয় এমনটা হয়েছে। একটা কেটে দিন ভাই।
      প্রথম হওয়ার জন্য অসংখ্য ফুলেল শুভেচ্ছা আপনাকে।

      1. ছাইরাছ হেলাল,
        আপনাকে বোঝাবার মতো জ্ঞান যদি থাকতো! “বকুলের সুগন্ধি ছেড়ে কথা কয়নি কখনো ” এ ফুল শুকিয়ে গেলেও সুবাস ভোলেনা। কথাটার মানে নিশ্চই বোঝাবার কিছু নেই।
        কিছু বন্ধু থাকে জীবনে সমান্তরাল রেল লাইনের মতো। দেখা হয়না কথা হয়না, তবু থাকে থাকার মতো করেই। এমনটাই ভাবুন। আর পারবোনা বোজাতে। যা পারছি তাই।

  1. বয়সের ভারে নিজেকে লুকিয়ে রেখোনা বন্ধু। মনের জানালা দাও খুলে। আবার জমবে নতুন আসোর কথায় ফুলকিরা। হতাশার হাহাকার আমারতো হয় এর নাম জীবনের বয়ে চলা।

    কত আবেগ নিয়ে লেখো তুমি। কত শব্দের খেলা দেখাও। ধন্য তোমার ভাবনারা।

    1. শব্দের খোঁজে শব্দের আশ্রয়! বয়স টয়স নিয়ে ভাবলে লেখা আসতো না ভাবনায়।যা আসে শব্দের উসিলায়! লেখক কেবল উপলব্ধির ছুঁতোয় নানান দৃশ্য তুলে আনার চেষ্টাটুকু করেন। একান্ত অনুভূতির দর্পনে শুধুই নিজস্ব বোধ থেকে কিছু বাক্য সাজানোর প্রানপন চেষ্টা। ব্যাস্।লেখকের বড় দুর্নাম! পাঠকের মনে জাগে ব্যাক্তিগত হতাশার কারন। নিজ ভাবনার জগতে পাঠক স্বাধীন। তবে লেখকের বদনাম।লেখক হয় প্রেমে ছ্যাঁকা খাইছে না হয় জীবনে ভীষণ দুঃখে কষ্টে আছে, তাই এমন লেখা লেখে। একজন লেখক সে যখন যা ভাবনার কালিতে লিখে প্রকাশ করবেন! সেটা তাঁর কেবল মাত্র ব্যাক্তিগত কাহিনী প্রকাশ কেন হতেই হবে?
      এর পরের লেখাটায় তোমার মন্তব্য পড়তে চাই। তোমার অনুভূতির প্রকাশ দেখতে চাইবো পরবর্তি লেখার মন্তব্যে। ভালোবাসা জেনো সবসময়❤❤❤❤

      1. মন্তব্যের প্রথমে কবিতার কটা লাইন লিখেছি আমার নিজের আপনার কবিতা পড়ে মনে আসলো বলতে পারেন। তবে একথা সত্য কোনো কবি নিজের অনুভূতি তার লেখায় প্রকাশ করুন বা না করুক পাঠক হিসেবে যিনি থাকেন তিনি ভেবে নেন যে সবার অন্তরের কথাই বলছেন কবি। একে ব্যাক্তিগত ভাবার কোনো প্রয়াস নেই।
        হয়তো আমার মন্তব্য বুঝতে ভুল হয়েছে বা আমি বোঝাতে পারিনি আপনাকে।
        ব্যাক্তিগত ভাবলে আপনার ভাবনাকে ধন্য বলতামনা এটুকু বিশ্বাস রাখুন প্রিয় কবি।

        ভুলবোঝাবুঝির অবসান হোক। ভালোবাসা অবিরাম।

      2. ছাইরাছ হেলাল।
        খুব উপকৃত হবো শব্দগুলো লিখে দিলে। বড্ড বদঅভ্যাসে আছি বানান নিয়ে। পড়াশুনা করতে বই খুলতেই ইচ্ছে করেনা। শুদ্ধ বানানে দয়া করে সাহায্য করুন।

  2. এভাবেই থাকে কিছু মানুষ, স্মৃতি, অনুভব
    কাছে কিন্তু কাছে নয়,
    বহুদুরের কিন্ত দুরে নয়।
    এই অবস্থা কেবলই উপলব্দির,
    বুঝিয়ে বলা সম্ভব নয়।

    কবিতা ভালো লেগেছে,
    শব্দের ব্যাবহার শিখতে হবে তোমার কাছে।
    শুভ কামনা।

    1. আপনার যথাযথ মন্তব্য নিয়ে সবার আগে আসলে অনেকের মন্তব্য করতে সুবিধা হতো। শব্দের এমন ব্যাবহার আর করবো কিনা ভাবছি এখন। লেখা আর হবে বলে মনে হচ্ছেনা। সহজ করে লিখতে পারিনা। তাইলেই বেকায়দায় পরতে হয়।
      এখন থেকে গদ্য লেখার চেষ্টা করবো। তাও না পারলে ছেড়েই দেবো লেখাপড়া।

      1. আগে প্রকাশিত লেখা পড়তে পড়তে উপরে উঠি আমি। আজকাল প্রতিদিন অনেক পোস্ট হয়, একদিন ব্লগে কমেন্ট না দিলেই অনেক লেখা জমে যায়।
        একজন কবির লেখা সবাই একভাবে গ্রহন করবেনা, আসলে কবি যে ভাবনার প্রকাশ ঘটিয়েছেন, তার শতভাগ উপলব্দি অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। পাঠকরা বিভিন্ন মন্তব্য করতেই পারেন, তাদের বুঝানোর দায়িত্ব লেখকের।
        কবিতা লিখবে মনের আনন্দে, গল্পও লিখো মাঝে মাঝে।
        সব আমরা আমরাইতো।
        শুভ কামনা।

      1. ব্যাস্ততা আমায় দেয়না অবসর… গানটির বাস্তব নমুনা হয়ে যাচ্ছি দিন দিন। পড়ছি কিন্তু সবই 🙂

        সম্পর্ক হলো ঈদের চাঁদের মতো। বছরে দুবার দেখা দিবেই। তেমনি তোমার আমারও দেখা হবেই। শুধু সময়টা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। 😂