মূল লেখায় যান

প্রিয়তমা ২

হৃদয়ের স্পন্দনকবিতা৩২টি মন্তব্য

প্রিয়তমা
সেদিন বৃষ্টি ছিলো
ঝড়ো বাতাস ছিলো সেই সাথে
প্রথম দেখা হয়েছিলো
আমমুকুলের বনে।

প্রিয়তমা
তারপর দিন গেল
মাস ঘুড়ে বছর
তুমি যখন প্রথম এলে
গুনছিলাম সেদিনও তোমায় পাবার প্রহর।

প্রিয়তমা
তারপর কোনো একদিন
হাতে হাত রেখে ভালোবাসি বলেছো
এ বুকে মাথা রেখে ঘুমাতে চেয়ছো,
কবে সত্যি হবে তার অপেক্ষায় কাটলো সময়।

তারপর হুট করে
কোনো ঘোষণা ছাড়া চলে গেলে
অন্তিম অসহায় একাকী করে,
প্রিয়তমা
তুমি কবে ফিরবে?
আমি আজো অপেক্ষা করে আছি।
শুধু তোমায় পাবার লোভে কেটে যাচ্ছে
দিন মাস বছর,
কাটছে আমার অগুনিত প্রহর।

মোট পড়েছেনঃ ৬৪৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. ধন্যবাদ আপনাকে। প্রকৃতি শুন্যস্থান পছন্দ করেনা কিংবা রাখেনা কথাটি আমার বেশ পছন্দের। এমন মন্তব্য পেতে ভালো লাগে। ইনশাল্লাহ
    শুভ কামনা জানবেন

  2. কবিতা যাই হোক, আমার মোটামুটি লাগলো। আর হাসি পাইলো। প্রিওতমা শব্দটা আমার কাছে ন্যস্কা ন্যাকা লাগে। কোন কারন নাই, তারপরও লাগে।

    মাইন্ড কইরেন না। আমি কবিতা আসলেই বুঝিনা। এই বস্তু কে লেখা শুরু করছিল প্রথম আল্লাহ জানেন।

    শুভকামনা

  3. ভাই হৃদয়ের স্পন্দন, শুভেচ্ছা জানবেন। ভাল লেগেছে লেখাটি। (y)

    কিছু মনে করবেন কি না বুঝতে পারছি না, তবুও ভাবলাম লিখেই ফেলি। আমার প্রেয়সী কখনও আমার টাইয়ের নট ঠিক করে দেয় নি, তার সে সুযোগই ছিল না। বধুয়া দু’একবার বলেছে “টাইটা ঠিক করে নাও”। কখনও নিজের হাতে সরিয়ে ঠিকঠাক মত বসিয়েও দিয়েছে। তাকে আমি ভালোবাসাই বলি। এই লেখাটিতে কয়েকটি বানান আমার চোখে পড়ল। ভালোলাগা থেকেই এ বলা। ‘ঘুড়ে’ টা ‘ঘুরে’ হয়েছে আর ‘চেয়ছো’ তে একটা এ-কার বাদ পড়েছে। ভালো জিনিসগুলো যতটুকু পারা যায় নিখুঁত রাখাই ভাল। ‘অগুনিত’ নিয়ে কিছু বলতে পারছি না।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?