মূল লেখায় যান

প্রতিরোধ হোক করোনার !

সুপায়ন বড়ুয়াকবিতা২৩টি মন্তব্য

বিশ্ব আজ দাপিয়ে বেড়ায়
অদৃশ্য কালো হাত
কান পাতলে শুনা যায় আজ
মূমুর্ষের কাতর আর্তনাদ।

কেউ তো আর বাড়িয়ে দেয় না
মমতা বাড়ানো হাত
তোমার শরীরে আঁচর লেগেছে
করোনার উৎপাত।

প্রিয়জনের লাশ পড়ে থাকে আজ
ভারী হয় ফুটপাত
পোষা কুকুর রাত জেগে থাকে
পাহাড়ায় কাটে রাত।

এমন সাহসী মহাপুরুষ তুমি
দাপিয়ে ঘুড়েছ আগে
কাপুরুষ তুমি পাইনি তো খোঁজে
লাশটি দাফনের লাগে।

বাড়ির আঙিনায় প্রার্থনায় বসে
তুলেছি দুই হাত
স্রষ্টার কাছে করি নিবেদন
সুমতি ফিরে পাক।

করোনা নামক বিষাক্ত ছোবলের
রুখে দাড়াও আজ
বাড়ি থেকে সবে প্রার্থনা করি
গড়ে তুলি রেওয়াজ।

নাকে মুখে আজ মাস্ক পড়ে যাই
সময়ের দাবী আজ
সাবান পানিতে হাত ধুয়ে যাই
কঠিন নয়তো কাজ।

বন্ধু তোমার ভালোর জন্য
যাই না তোমার পাশে
সবই তোমায় পুষিয়ে দেবো
করোনা দিনের শেষে।

লাশের মিছিলে কোন নাম আর
দেখতে চাই না আর
ঘরে থেকে তাই সময় কেটে যাও
প্রতিরোধ হোক করোনার।

মোট পড়েছেনঃ ১২৭১জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. অনেক কিছু শেখালেন, দেখালেন আপনার কবিতার ছন্দে, কোনটাকে ভালো বলি পড়ে যাই দ্বন্দ্বে। ধন্যবাদ দাদা। ভালো থাকার চেষ্টা করি সবাই। শুভ কামনা রইলো

  2. করোনায় মৃত্যুর পরে আত্মীয় স্বজন রা শেষ দেখাও দেখতে পারেন না, এটি খুবই কষ্টের।
    এমন মৃত্যু আর দেখতে চাই না,

    ছন্দের মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করলেন।
    শুভ কামনা দাদা।

    1. সহমত। এই কষ্টটা কেউ বুঝতে চাচ্ছে না।
      আগুন লাগলে দেবালয় রক্ষা পাবে না।
      মহামারি কাউকে ছাড় দেবে না
      সুবিধা ভোগী আর স্বার্থান্নেষী মহল আজ ও খেলছে।
      যাক এটা নিয়ে লেখার চেষ্টা করব। শুভ কামনা।

  3. আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা থেকে বাঁচতে বিকল্প কিছু নেই।

    এমন মৃত্যু যেখানে প্রাণপ্রিয় নিকট আত্মীয়রাও সৎকারে অংশগ্রহণ করছেনা ইচ্ছে থাকলেও। লাশের মিছিলে আর কেউ সামিল হোক এটা কাম্য নয়।

    ভালো থাকবেন দাদা।

    1. সহমত ভাইজান।
      এর ভয়ঙ্কর রুপটা এখনো কেউ বুঝতে চাচ্ছে না।
      যতক্ষন না নিজের ঘাড়ে আসছে।
      ততক্ষনে কিছুই করার থাকবে না।
      আজ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  4. বন্ধু তোমার ভালোর জন্য
    যাই না তোমার পাশে
    সবই তোমায় পুষিয়ে দেবো
    করোনা দিনের শেষে।

    লাশের মিছিলে কোন নাম আর
    দেখতে চাই না আর
    ঘরে থেকে তাই সময় কেটে যাও
    প্রতিরোধ হোক করোনার।

    বেশ বলেছেন দাদা, এইভাবেই ঘরে ঘরে প্রতিরোধ গড়ে উঠুক করোনার বিরুদ্ধে।