মূল লেখায় যান

পৌষের রবি

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৯টি মন্তব্য

নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে
আড়মোড়া ভেঙে জেগে পৌষের রবি,
ছড়ায়ে স্নিগ্ধ আলো মেতে উঠে রোখে
এঁকে ‍দিতে প্রকৃতির মনোহরা ছবি।

সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা
শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে,
সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা
পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে।

কত যে বদন জাগে সুহাসিনী রূপে
ওমের পরশে ভুলে হিমানীর চুম,
কেউ করে শুকরিয়া নিরালায় চুপে
কেউ হয়ে মাতোয়ারা খোশে করে ধুম।

চলন যদি না হয় হৃদয়ের ধন,
অধীর আশা কি কভু করে সেথা রণ??

মোট পড়েছেনঃ ১০০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. রোদের উত্তাপ ছড়িয়ে যাক পৌষের সকালে। যদিও পৌষ, মাঘ বিদায় নিয়ে বসন্তকে আমন্ত্রণ জানিয়েছে। আসছে বসন্তরাজ। চমৎকার শব্দবুননে মুগ্ধ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা
    শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে,
    সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা
    পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে।….

    চমৎকার লিখেছেন ভাই। এ যেন গ্রামবাংলার প্রকৃত রুপ ফুটিয়ে তুলেছেন লেখায়। শুভকামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?