মূল লেখায় যান

পিতার শুভ জন্মদিন !

সুপায়ন বড়ুয়াকবিতা২৮টি মন্তব্য

রাতের আঁধার কেটে সূর্য উঠার আগে
ভোরের পাখিরা তখনো উঠেনি জেগে
কোকিলের সুমধুর সুরে ঘুম ভেঙে যায়
পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
পোষ মানা শালিক গান গেয়ে যায়
আলো ঝলমলে তারায় সুরের মায়ায়
সোনালী আলোয় মোড়ানো একটি দিন
শুভ হোক পিতা, আজ তোমার জন্মদিন !!

পাড়ার কৃষক নাঙল দিয়ে যায় মাঠে
একটি বাড়ি একটি খামারে নতুন সূর্য উঠে।
শ্রম দিয়ে যায় জেগে উঠা তটে
ফসল ফলাবে তিনি জমিদার বটে।
সোনার ফসলে উঠে মাট ভরে
গর্বিত বুকে আনন্দ অশ্রু ঝরে।
বাড়ির আঙিনায় শোভিত রক্ত গোলাপ
মাথা নেড়ে তাই বলে উঠে আজ
সৌরভ মাখানো আলোকিত একটি দিন
শুভ হোক পিতা, আজ তোমার জন্মদিন !!

বিধবা বোনটি তাঁত বুনে যায়
শাড়ি নিয়ে যায় হাটে।
স্নেহের শিশুটি পাঠশালায় যায়
নতুন বইয়ের গন্ধ শুকে।
দিবা স্বপ্নে দিন কেটে যায়
নতুন তাঁতের আশায়
পৌষ পাবনে কিনবে এবার
শিক্ষা বৃত্তির টাকায়।

নতুন দিনের স্বপ্ন দেখে
নতুন আলোর দিন।
স্বাধীন দেশের মহান পিতার
শুভ জন্ম দিন !!

(ছবি বইমেলা ২০২০)

মোট পড়েছেনঃ ১৩১৫জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. চমৎকার লিখেছেন দাদা।
    বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।

    ভালো থাকবেন।

    1. করোনা আতন্কে মনটা ছিল বিষন্নতায় ভরা
      পিতার শতবর্ষ জন্মদিনে দুকলম লিখব
      তাও আসছিলনা কলমে।
      আপনাদের অনুপ্রেরণায় লেখা হবে না তা কি করে হয়?
      ধন্যবাদ খোদা , অবশেষে লেখা হলো।
      দুকলম লিখে ঋন শোধ করলাম।
      শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

  2. যার কারণে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী। তিনি অমর হয়ে থাকুক জাতির অন্তরে – আদর্শে।

    শুভ কামনা দাদা 🌹🌹

      1. সুন্দর ক্ষমা সুন্দর প্রতিউত্তরের জন্যে একরাশ মুগ্ধতা রইলো দাদা। ব্যস্ততা আমায় নিয়মিত হতে দিচ্ছে না। তবে আশেপাশেই থাকি প্রতিনিয়ত, আপনাদের থেকে খুব বেশি দূরে যাওয়া হয়না 🙂