মূল লেখায় যান

পাহাড় তলে

স্বপ্ন নীলাবিবিধ৩০টি মন্তব্য

ওগো মেয়ে!
নামকি তোমার ?
সদায় হাস, দেখতে ভারী !

ওগো ছেলে !!
নামকি তোমার?
সদায় আস, কাছে বেশি!!

ওগো মেয়ে !
নামটি ওচাং
কাছে আসি, দেখতে তোমায় !

ওগো ছেলে !
নামটি রুমাং
সদায় হাসি, ঝর্ণা নামাই !!

ওগো মেয়ে !!
থাক কোথায় ?
ঠিকানাটা দাওনা আমায় !

ওগো ছেলে !
পূবের পাহাড় ঢালের কাছে
ছোট্ট তিনটি ঘরযে আছে,
ঝুমের চাষে পাহাড় ঘেরা
সেইখানে থাকি যে মোরা

ওগো মেয়ে !
যাবে তুমি আমার গাঁয়ে !
খালের ধরে ঐ একটু বাঁয়ে
তারই পাশে বনের ধারে
সাঁওতালরা বাস যে করে !

ওগো ছেলে !!
আসবে তুমি বোশেখ মাসে !
কত জায়গার মানুষ আসে
পাহাড়টার ঐ মন্দির মাঝে
কত ধরণের বাজনা বাজে !

ওগো মেয়ে !!
হাসলে তোমার পরে যে টোল
অন্তরে আমার বাজে যে ঢোল
তোমার তরেই ছুটে আসি
তোমাকেই যে ভালবাসি !!

ওগো ছেলে !!
বিয়েটা আমার ঠিক হয়েছে
কেনাকাটার ধুম লেগেছে
সময়টা আর করোনা নষ্ট
জানি তুমি পাবে যে কষ্ট !!!

ওগো মেয়ে !!
চল ! যাব পালিয়ে ঐ দূরের দেশে
যেথায় থাকবো মোরা মিলেমিশে
থাকবে না আর দুঃখ কোন
আমার কথা একটু শোন !!

ওগো ছেলে !
ঐ পাহাড়ে জন্ম আমার বাংলাদেশে বাস
দূর দেশেতে পালিয়ে গেলে হবে সুনাম হ্রাস
তোমার কথা থাকবে মনে, থাক তুমি যেথায়
মনে করবে আমি আছি, তোমার পাশে সেথায় !!!

উৎসর্গ: সকল আদিবাসী ভাইবোনকে

লাইলী আরজুমান খানম (লায়লা), ১০ আগস্ট,২০১৪

মোট পড়েছেনঃ ১৮৩জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. প্রথমে ভেবেছিলাম– কি সব হাবিজাবি লিখলাম, দ্বিধা আর দ্বন্দ্বে মন টলছিল —তারপরও দিয়ে দিলাম ব্লগে —
      ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো — ভাল থাকবেন নিরন্তর

  1. আপু কবিতায় অনেক ভালো লাগা জানালাম। ছন্দ মিলানো কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

    1. ভাইয়া অনেক দিন ধরে ভাবছিলাম আদিবাসীদের জন্য কিছু লিখবো –সেই ভাবনা থেকেই লিখা। আপনার ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো —উৎসাহ পেলাম নতুন লেখার —
      অনেক অনেক শুভকামনা রইল

    1. আপনার সাথে সহমত —পেয়ে গেলেই আসলেও পাওয়া হয় না —- আদিবাসীদের নিয়ে কিছু লিখবো বলে সেই কবে থেকে ভাবছিলাম — সেই ভাবনা থেকেই লিখা — আপনার মন্তব্যে উৎসাহিত হলাম
      শুভকামনা রইল

    1. হুমমম — ছড়ার মত করেই লিখতে চেষ্টা করেছি — আমার বান্ধবী ছিল আদিবাসী,,,ওদের সমন্ধে কিছুটা হলেও জানতে পেরেছি — ওরা ভাল থাক — আমরাও ভাল থাকি —-
      ভাল থাকুন সব সময়

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।