মূল লেখায় যান

পাল তুলে দাও মাঝি!

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৫টি মন্তব্য

পাল তুলে দাও মাঝি, তুমি
পাল তুলে দাও আজি!
হোক না তুফান সর্বনাশা
পণটা কি নয় তাজী!
পাল তুলে দাও মাঝি, তুমি
পাল তুলে দাও আজি!

ঝড় যদি দেয় অকুল গাঙে
তীব্র রোষে সাড়া,
দোষ কি তাতে বৈঠা হলে
এক নিমিষেই হারা!
তাই বলে আজ থাকলে বসে
করবে কে পার প্রীতির জোশে,
সুঁই যদি না কাঁথায় সাজে
বিনে সুতায় কাজী!
পাল তুলে দাও মাঝি, তুমি
পাল তুলে দাও আজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৯৪৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

  1. পাল তোলা নৌকার কথা মনে পড়ে গেল। ছোট্ট বেলায় গ্রামের বাড়ি যাওয়ার সময় দেখতাম। খুব সুন্দর কবিতা।একজন দক্ষ মাঝি পাড়ে, ঝড়ের মধ্যে এগিয়ে যেতে। শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?