মূল লেখায় যান

পরিশুদ্ধ সোনা-আলো

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

 

সামান্য একটু নিরাল আলতো শব্দ
নৈশ-শীত-নির্জনতার গভীরে প্রবেশ করে
ইস্পাত-চিৎকারে তীক্ষ্ণ প্রতিধ্বনি নিয়ে;

প্রস্রবণ টের পাচ্ছি না
তোতাদের সমবেত ধ্বনি
মৃতদের আর্তনাদ
বনাঞ্চলের শব্দ যজ্ঞ
গনগনে আগুনে মুখ
বাসের চাকায় চিড়ে চ্যাপ্টা
ডাস্টবিন-শিশুর কান্না
স্পর্শাতীত অশরীরীর দুরন্ত আনাগোনা
স্পর্শযোগ্য শরীরী কসরত
অনস্তিত্বের মত দাঁড়িয়ে ঠায় আছে;

পিছলে পড়া পরিশুদ্ধ সোনা-আলো
সময়ের পা-ছুঁয়ে, ফুটে উঠবেই সঙ্গম-সৌহার্দে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৭৭৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. এই পরিশুদ্ধ সোনা-বায়ু , সোনা আলো পরিশুদ্ধ গাঁ-গ্রামেই পরিশুদ্ধ রুপে মেলে শহুরে আধুনিক মেশিনের গর্জন বেসামাল জীবন। সব আছি দোড়ের উপর কোন থেকে কোনটা নেবো, কোথায় যাবো শুধুই হাত বদল।

    আশাশীল মানুষ আশায় থাকি পাই বা না ি পাই একই কথা। শেষ যাত্রা ওপারে।

  2. কয়েক বার পড়লাম। গভীর মর্মার্থ। কতটা বুঝতে পারলাম জানিনা। ধ্বংস লীলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আলোর অপেক্ষায় থাকি। শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?