মূল লেখায় যান

নেংটা সুখের সার

বোরহানুল ইসলাম লিটনকবিতা৪টি মন্তব্য

নেংটা সুখের সার,
এ যে
ভীষণ বুঝা ভার!
নিঃস্ব যেজন তার বুকেও
দেয় এনে আবদার।

এদের
সঙ্গ পেতে দেল,
যাদের
মালিশ করে তেল,
রুক্ষ হলে তাদের মাথেই
ভাঙে আবার বেল।

তবু
এরাই থাকে বেঁচে,
হলেও
শক্তি বা ছল যেচে,
মরণ এলে মনটারে শেষ
দিতে বারেক ছেঁচে।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৪৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?