মূল লেখায় যান

নিয়ম মানা !

সুপায়ন বড়ুয়াকবিতা২৭টি মন্তব্য

 

সব কিছুর এক নিয়ম আছে নিয়ম মানতে হয়
মতলববাজরা নিয়ম ভাঙে হেরে যাবার ভয়।

কিছু নিয়ম চিরন্তন হয় থাকে শাশ্বত
কিছু নিয়ম মানুষ করে মানে অবিরত।
সূর্য উঠে পূর্বদিকে পশ্চিমে যায় অস্ত
সূর্যটাই স্থির থাকে পৃথিবী ঘুরে ব্যস্ত।

ফুটবল খেলা বাইশ জনে একটি বলে হয়
সময় গুণে খেলে তারা গোলে পায় জয়।
ক্রিকেট খেলা বাইশ গজে ব্যাটে বলে হয়
বাউন্ডারি মারতে পারলে চার ছক্কা হয়।

বিচারপতি শপথ নিতে কোরান থাকে হাতে
সত্য মিথ্যা সাক্ষ্য দিতে হয় শপথ নিতে।
ভোটে তুমি জিতে গেলেই মন্ত্রী এমপি নয়
মন্ত্রী এমপি হতে হলে শপথ নিতে হয়।

লোনা জলে সাঁতার কাটলে শরীর হালকা লাগে
অনূকুলে সাতার কাটলে পৌঁছে যাবেন আগে।
ট্রেন চলে সিগনাল দেখে গাড়ি চলে বামে
উল্টো পথে চলতে গেলে দুর্ঘটনায় থামে।

নিয়ম যদি মেনে চলি বিপদ কেটে যাবে
স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা মুক্ত হবে।

মোট পড়েছেনঃ ১৩২৪জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. অতি চমৎকার ভাবে নিদারুন কিছু সত্যকে তুলে এনেছেন লেখায়। সবকিছুরই একটা নিয়ম আছে। আমরা যেন নিয়ম ভাঙার জন্যই নিয়ম গড়ি। কোরান হাতে মিথ্যে বলি, জনগনের ভোটে নির্বাচিত হয়ে জনগনকেই ধোঁকা দেই।

    আমাদের বিবেক জাগ্রত হোক। চমৎকৃত হলাম কবিতা পড়ে। ভালো থাকবেন দাদা।

    1. কি আর করা সমস্ত অনিয়মের গ্যারাকলের পরে
      ত্রাহি অবস্থা প্রিয় মাতৃভূমি।
      নিয়ম মেনে চললে সব সমস্যার সমাধান হয়
      মতলববাজ মানতে চায় না রাজনৈতিক সুবিধা
      নেয়ার জন্য।
      ভাল থাকবেন ভাই। শুভ কামনা।

  2. নিয়ম ঘেরা জীবন মোদের
    নিয়ম ঘেরা এদিক ওদিক
    নিয়ম ভেঙে কেনো তবে
    মরণ ঘাতক আনবো ডেকে
    নিয়ম মেনে চললে সবে
    বেঁচে যাবো প্রাণেপনে

    চমৎকার লিখেছেন দাদা।
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  3. কিছু নিয়ম নির্ভুল। শ্বাশত চিরায়ত নিয়মের মাঝেই তার বসবাস। নিয়মের মাঝেই শান্তি বসত করে। অশান্তি প্রিয়রা ক্রমাগত নিয়ম ভঙ্গ করে। আর তাদের ভুলের মাসুল দিতে হয় বাকিদেরও।

    কবিতায় ভালো লাগা রইলো দাদা,
    শুভ কামনা 🌹🌹

    1. সহমত আপু।
      অতি মানবিক বাঙালী ক্ষমার চোখে দেখে বেশী
      সব মানুষ নিয়মের অধীন
      নিয়ম লঙন করলেই সংঘাত অবধারিত।
      নিয়মের মাঝে থাকলে সব সমস্যার সমাধান নিহিত
      ভাল থাকবেন। শুভ কামনা।

  4. নিয়ম মেনে আমাদের চলতেই হয়,
    নতুবা সর্বনাশ।
    হঠাৎ করে কোনো গাড়ি রাস্তার ডান দিক দিয়ে উল্টো চললে দুর্ঘটনা হবেই।
    নিয়ম মানেনি যারা তারাই করোনায় আক্রান্ত হয়েছে।

    কবিতা ভালো লেগেছে দাদা।
    শুভ কামনা।

  5. লোনা জলে সাঁতার কাটলে শরীর হালকা লাগে
    অনূকুলে সাতার কাটলে পৌঁছে যাবেন আগে।
    ট্রেন চলে সিগনাল দেখে গাড়ি চলে বামে
    উল্টো পথে চলতে গেলে দুর্ঘটনায় থামে।
    ————চমৎকার

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।