মূল লেখায় যান

দেখার না দেখায়

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

ফি বছর ঘনকুয়াশার শীত এলে দেখা হবে
এই এখানে,
ধানসিঁড়িটির তীরে, কথা এমন ই ছিল,
হয় নি বা হয়েও ছিল।

যদি অন্য কোন বছরে
বা অন্য কোন দিনে
অন্য কোন ক্ষণে,
অন্য কোথাও
অন্য কোন-খানে
দেখা হয়ে যায়, কথা বলবে অনর্গল, মুখেচোখে রং তুলে
হাসির ফোয়ারা ছুটিয়ে; আকাশে রংধনু আর ফানুস উড়বে;
অথবা না দেখতে পাওয়ার ভান করবে অনায়াসে,
যা করাই স্বাভাবিক, তেমন ই তো সবাই করে।
আসলে দেখাই হবে না, হয়ও না,

‘দেখা হবে’ অমন কথা আমরা বলি ই হরহামেশা,
বলা-ই উচিৎ, বলবো তো;

মোট পড়েছেনঃ ৬০০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

    1. “‘দেখা হবে’ অমন কথা আমরা বলি ই হরহামেশা,
      বলা-ই উচিৎ, বলবো তো;”

      আসলে এটি অপেক্ষা নয়,
      দেখা হবেনা জেনেও বলি দেখা হবে, জেনেশুনেই বলি,

      ঘটনা এমন করে বোঝাতে চেষ্টা করা হয়েছে,
      পড়ায় মন দিন, ছাত্র তো দেখছি পুরাই ঠসা!!

  1. কুবিরাজ ভাই আপনি লিখলেন কুবিতা আর সবার রবীন্দ্রনাথ মানে আমার বুড়ো লিখলো গান।
    “দুজনে দেখা হলো মধুযামিনীরে
    কেন কথা কহিল না, চলিয়া গেলো ধীরে।”

    চোখের দেখা-না-দেখায় কি এসে যায়
    মনের চোখ তো আছে
    আপনার চোখকে নেবো আমরা
    ওই চোখেরই কাছে। 😀

    1. মধুযামিনীতে কথার দরকার নেই, কাজ-কর্ম সেরে ধীরে ধীরে যাওয়াই ভাল!!

      মনচোখে সব সেরে ফেলতে বলছেন!!
      চোখ যেখানে খুশি নেন, নিয়ে যান কিন্তু চোখে সে কিঞ্চিৎ সমস্যা!!
      এখন কী হবে!!

  2. আপনি নিজেই সন্দেহে ভুগছেন কথা হয়েছিল নাকি হয়নি। এতো ভুলো মন হলে কী চলে!
    হিসাব করে দেখলাম না চাইলেই পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অন্য কোথাও অন্য কোনখানে দেখা হলেও হতে পারে কিংবা ভান?
    কি যে ভালো লিখছেন ইদানিং! ঈর্ষা করতে শুরু করেছি,
    দেখা হবে এইটা কিন্তু বলছি না। 🙂

    1. না না, দেখা হয়েছিল কী হয়নি তা নিয়ে সন্দেহ নেই, যা হয়েছিল তা না হওয়ারই মত,
      সব হিসাব অনুযায়ীই হবে এমন কথাও নেই।
      টুকে লেখায় হিংসা!! সে তো নিজেকেই নিজে!!

      ‘দেখা হবে’ এটি না বলার জন্য একবস্তা ধন্যবাদ।

  3. দেখা হোক বা না হোক,
    মনের দেখা হতে পারে,

    প্রাপ্তি এবং আকাংখা মিলে মিশে একাকার,
    দেখা হতেই হবে এমন কথা নেই
    দেখা হবেই না এমনও কোন কথা নেই।
    দেখারা দেখলেই হয়,

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?