মূল লেখায় যান

দাও গো প্রভু!

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৩টি মন্তব্য

দাও গো প্রভু চরণ তলে, ঠাঁই!
তুমি আমার প্রাণের স্বামী
তুমিই মালেক সাঁই।
যতই করি ছল চাতুরী
দম্ভে কথায় জারি জুরি
তিন ভুবনে তুমি ছাড়া
আর কেহ মোর নাই।

না যদি পাই তোমার কৃপার দ্বার,
বৃথাই যাবে মানব জনম
সব খোয়ে মান সার।
আমি তোমার দাস গো প্রভু
পারবে কি তা সইতে তবু
জ্ঞান বিনে শেষ অন্ধে হলে
পথের মাঝেই হার!!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৯২০জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. সুন্দর মন্তব্যে অতিশয় প্রীত।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল অন্তহীণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন।
      আপনাকে বেশ অনেক দিন পরে পেলাম পাতায়
      নিশ্চয় ভালো আছেন?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।