মূল লেখায় যান

জীবন্ত প্রেমের এপিটাফ

অনন্য অর্ণবকবিতা১৭টি মন্তব্য

যখন প্রশান্তির ঢেউয়ে জলে ভাসে, বিদুষী মাঘের সন্যাস-

ঘর ছাড়ে আত্মভোলা বাউল, ঘরের খোঁজে ডানা ঝাপটায় –

প্রজাপতি মন, 

বৈরাগের চৈতন্য ফেরানো কি যায় বলো – 

নৈঃশব্দ্যের অনির্বাণ বাহুতলে যার স্বপ্ন সোপার্জিত 

তুমি তাকে করেছ লালন – রমনীয় আভিজাত্যে ।

 

নিরঙ্কুশ মঙ্গল কামনায় সিক্ত অশ্রু তব ঝরেছিলো যেথা –

বৈষ্ণব বন্দনা যবে লজ্জিত তব প্রার্থণা তরে –

কি অসম- কি অসীম ছিলো সেই সমান্তরাল যাত্রাভিমুখ,

তারপর ঝড়ো হাওয়ার মাতাল উন্মাদনা দিগ্বিদিক ছোটাছুটি

সময়ের সুবিশাল প্রাচীরে বিচ্ছিন্ন নিষ্পাপ দুটি প্রাণ ।

 

শরতের শেষ বিকেলে উড়ে যাওয়া কোন গাঙচিলের ডানায়

বাউল খুঁজে ফেরে অনাকাঙ্ক্ষিত ছিন্নপত্রের লেশ –

এই লোকারণ্যের কোলাহলে আজো কেউ কেউ –

ভীষণ রকম একা- বুনো বিহঙ্গের মতোই অর্বাচীন নিরুদ্দেশ।

 

যেখানে আবেগ খেলা করে বিবেকের কঞ্জুস পদচারণায় 

সফলতার লোলুপ হাতছানিতে ভেঙ্গে যায় ধ্যান, 

শুরু হয় দেনা পাওনার হিসেব, অপরাপর অভিযোগে ভেস্তে যায়-

সুবিন্যাস্ত স্বপ্ন সম্ভার- লেখা হয় জীবন্ত প্রেমের এপিটাফ,

আধখানা চাঁদের ক্ষীণ আলোয় প্রাণ কি সে ফিরে পায় ?

 

কত কথা জমে আছে কত অগণিত ব্যথাতুর সুর –

মহাভারতের পদাবলী হয়ে- 

তোমাকে শোনাবো বলে হৃদয় মঞ্জিলে সাজিয়েছি থরে থরে

তুমি বুনো বিহঙ্গ হয়ে ছুটে গেলে- মালতী সন্ধ্যায় 

এখনো প্রহর নির্ঘুম অবচেতন মনে তব প্রতীক্ষায় ।।

মোট পড়েছেনঃ ৮৪৩জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. জ্বী বুবু অবশ্যই। প্রথম হতে পারাটা কি খুব গুরুত্বপূর্ণ? আমার বোধোধিক চিন্তার জো নাই, তাই নিরুপনে ব্যর্থ। ধন্যবাদ সবাইকে দেওয়া যায় না তাই ভালোবাসা আর শ্রদ্ধা নিরন্তর 💝

  1. কত কথা জমে আছে কত অগনিত ব্যাথাতুর সুর।
    তেমনি তুমি বুনো৷ বিহংগ হয়ে ছুটে গেলে — মালতী সন্ধ্যায়।
    এখনো প্রহর নির্ঘুম অবচেতন মনে তিব প্রতীক্ষায়।
    প্রতিটি লাইনেই এক একটি কবিতা সৃষ্টি হতে পারে।
    এক কথায় অপূর্ব। বেশ ভাল লেগেছে। অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।