মূল লেখায় যান

জলজ দিব্যি

হৃদয়ের স্পন্দনবিবিধ২৪টি মন্তব্য

আকাশ হতে চেয়েছিলে
চেয়েছিলে নীল পাখি হয়ে উড়তে,
অদম্য ইচ্ছা ছিলো শঙ্খচিল হবার
ছিলো মাছরাঙা শিকারের শখ।

পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে বলতে চেয়েছিলো অব্যক্ত চরণ ,
নীল সাগরের পানিতে আকড়ে ধরতে চেয়েছো বহুবার
চেয়েছিলে নৌকা ভ্রমণ আমাকে বানাবে মাঝি
তুমি হয়ে আরোহী, দু’জনের মাঝে হবে নিবিড় বিনিময়।

বলেছিলে কাকভেজা বৃষ্টিতে ভিজবো দু’জন
তপ্ত জ্বরে মাথায় বুলিয়ে দিবে শীতল হাত,
কথা ছিলো কোনো এক রাতে দুজনে আদিম হবো
নিষিদ্ধ আনন্দে ছেড়ে যাবো উন্মাদ পৃথিবী।

তবে জানি কিছুই হবে না, পাবো না কিছুই
জানি ভুলে গেছো অপেক্ষা না দেবার জলজ দিব্যি।

মোট পড়েছেনঃ ৭০৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. আপনার এতো দিন যে পোষ্টগুলো পড়েছি তার মধ্যে আজ একটি লাইন কোট করছি।

    **কথা ছিলো কোনো এক রাতে দুজনে আদিম হবো***

    এই লাইনটি আজ পর্যন্ত আমার কাছে সর্বসেরা একটি লাইন যেখানে ভাবনার কিছু আছে, আছে শব্দ ব্যবহারে নান্দনিকতা। ভালো লাগা জানাচ্ছি, শুভ কামনা জানবেন। চর্চা চালু থাকুক। শুভ কামনা। -{@

  2. “পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে বলতে চেয়েছিলো অব্যক্ত চরণ ” – আমার কিছু একটা মনে পড়ল। ক’জন এ প্রতিধ্বনি শুনতে পেয়েছে জানিনা। যে এই মন্তব্যটি পড়বে তাকে বলব এ অভিজ্ঞতা না থাকলে নিয়ে নিতে একবার, যদি সুযোগ থাকে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?