মূল লেখায় যান

ছয়টি বিড়াল ছানা

বোরহানুল ইসলাম লিটনকবিতা১২টি মন্তব্য

নিত্তি রাতে ছয়টি বিড়াল ছানা,
চোখ না বেঁধেই আমায় বলে
কানা মাছির কানা!
করলে ডেকে মানা?
ঘরে বসেই ভাগ করে নেয়
আমার পাতের খানা।

সোহাগ ঢেলে দিই যদি বা আড়ি!
মাছ খেয়ে সব কাঁটা ছুঁড়ে
নোংরা করে বাড়ি।
চাইলে যেতে ছাড়ি!
লাফ দিয়ে কয় মাথায় উঠে
করতো খবরদারী!

কষ্ট সয়েই আঁকছি ভোরের ছবি,
চাইলে কি ভাই উঠছে তাতে রবি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

    1. রূপক কবিতা ছোটই হয় আপু,
      বর্ণনামূলক কবিতা হলে অনেক বড় লেখা যায়।
      এখানে যে ছয়টি বিড়ালের কথা বলা হয়েছে
      আসলে তা বিড়াল নয় ‘ষড়রিপু’।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?