মূল লেখায় যান

খোয়াবনামা… জাগরী

আগুন রঙের শিমুলকবিতা২৬টি মন্তব্য

একদিন,
অঙ্গুলী হেলনে দেখিয়েছি বিচিত্র ম্যাজিক,
বিভিন্ন সময়ের বুকে একেছিলাম যুগল পদরেখা।

একদিন,
তুমি ; নক্ষত্রের রুপালী আগুনে লীন
রূপকথার ছায়া শিকারির মতো,আত্মখনন শেষে
মায়াবতী নীল জল।

একদিন,
অঙ্গুলী স্পর্শেই কামনার বিষ
শ্বাসের শব্দে সুগন্ধী ঝড়, কমলা রঙের আলো।

তারপর একদিন,
অঙ্গুলীস্পর্শ ছেরে হয়েছো সুদূর।

– আচ্ছা তবে যাও,
আমিতো আছিই।
দেখা হবে হয়তো কোন রঙডুবি সূর্যাস্তের কালে।

মোট পড়েছেনঃ ১০১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. শিমুল ভাই, তাকিয়ে আছি মায়াবী ছবিটার দিকে।
    পড়ছি আপনার কবিতা ।
    আপনার কবিতা পড়ে যে মুগ্ধতা
    তা আপনার কবিতাতেই আবার অতিক্রম করে।

    অনেক ধন্যবাদ আপনাকে এমন কবিতার জন্য ।

  2. “আচ্ছা তবে যাও,
    আমিতো আছিই।
    দেখা হবে হয়তো কোন রঙডুবি সূর্যাস্তের কালে”।

    কবিতা টা এত সুন্দর… শেষ করে বার বার মনে হচ্ছে আবার শুরু থেকে পড়ি…। (y)

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?