মূল লেখায় যান

কথা ছিলো, কথা থাকে

আগুন রঙের শিমুলকবিতা২১টি মন্তব্য

তোমার নগরে পা রাখবার দিন –
খুব যতনে বাঁচিয়ে রাখা স্বপনবেশে,
তোমার নগরদ্বারে আমি দাড়ালে এসে –
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে ; কথা ছিলো।

অয়ি লাবণ্যপুঞ্জ – তুমি খুলে দেবে রুদ্ধ দুয়ার,
আমি ও আমার ব্যাথার সরিৎ ঝরবো একাকার –
তুমি ; বহুকালের তাপদাহ সে ধারাজলে,
ধুয়ে নেবে একবার ; কথা ছিলো।

তারপর,
চিরতরে বিলীন শুন্যতায় হারাবো –
ভেবোনা তা বলে থাকবোনা আমি,
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।

অতঃপর,
যে ঠিকানায় ভালোবাসার বার্তা আসার কথা –
সেই ঠিকানা খেয়েছে কুরে সময় দানব।
এই ঠিকানায় আমার শেকড় নেই,
এইখানেতে আমি আগন্তুক –
এই এখানেই মধ্যরাতে হেটে বেড়াই, একা ; নির্বান্ধব।

আর তুমি, সময়ের মতো – অধরা এবং নির্বিকার ।

মোট পড়েছেনঃ ১০৯২জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. কথা ছিল, কথা থাকবেও, কথা বিলীন হয়না কখনো।
    ‘ ভেবোনা তা বলে থাকবোনা আমি,
    তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।’ — অদ্ভুত সুন্দর লাগলো।

    ক্যামনে লেখেন এমন করে!
    শুভ কামনা।

  2. কথা দিয়ে কথা কেউ না রাখলে ও হৃদয় দিয়ে হৃদয় কিন্ত খুব সযতনে ই রেখে দেয়া হয় । দারুণ লিখেন আপনি। -{@

      1. হাহাহাহাহা * শরীর ভাল না থাকলে এই হৃদয় দেখবেন কেমুন টাইট টা দেয় । শরীরের সুস্থতা সব আগে ।

      2. হাহাহাহাহা * শরীর ভাল না থাকলে এই হৃদয় দেখবেন কেমুন টাইট টা দেয় । শরীরের সুস্থতা সব আগে ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।