মূল লেখায় যান

খুঁজ রে ভোলো! (গীতিকাব্য)

বোরহানুল ইসলাম লিটনকবিতা১২টি মন্তব্য

দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
হেলায় জনম বৃথা যাবে
হারবে শেষে পণ –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

গড়িস নে তুই মনের কোণে
তার তরে রে ঘর,
মাপলো না যে একবারও তোর
গহর কানার জ্বর।
নরম বিছান না জেনে কার
অলীক স্বপন দেখিস নে আর
ভেবে পরম ধন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

আকুল আশা মনটারে তোর
বাঁধলে কভু কষে,
কে দিলো এই সাধের পরাণ
ভাব নিরালায় বসে।
খেলিস নে তুই মোহের পাশা
শখ হবে রে সর্বনাশা
সেজে প্রভঞ্জন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৯৯১জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রকৃত আপনজন খুঁজে পেতে একটা জনম পার হয়ে যায়। এমনকি শেষে এসে উপলব্ধি করি নিজের কোন কিছুই নিজের নয়, ছিল না।
    আহারে জীবন!

    শুভ কামনা 🌹🌹

  2. কে যে আপন কে যে পর খোঁজা বা বোঝ মুশকিল,,,
    আসলে মনে হয় না খুঁজে ফেরাই ভালো,,,
    যে আসবে পরম মুহূর্তে সে-ই আপন,
    গীতিকাব্য পড়ার এক মজা আছে, বেশ লিখেছন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।