মূল লেখায় যান

কিসের বড়াই

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৮টি মন্তব্য

সব চলে যায় কালের পেটে
কেউ করে না রাজ,
মান খোয়ে জন করছে তবে
কিসের বড়াই আজ!

আজ যে আছে থাকবে না কাল
কিংবা পরের দিন,
সমন এলে পারবে কি কেউ
গুনতে দু’এক তিন!

ধন লোভে বেশ বাড়ছে তবু
শঠ ছলনের দর,
ক্যান যে এলো ধরার বুকে
রাখছে না সে বর।

বিজ্ঞ সেজে ভর দিনমান
করলে হেসে খেল,
থাকবে কি আর ফিরতি কালে
শান্তি সুখের দেল!

তাই বলি রোজ যতই গড়ো
দম্ভী শ্বাসের দ্বার,
মান বিনে কি যায় টিকানো
দুই জনমের সার!!

মোট পড়েছেনঃ ১৩৩৫জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. আমরা প্রতিনিয়তই দম্ভ দেখাই, বড়াই করি কিন্তু দিন শেষের হিসেব করিনা কেউই , দারুণ প্রকাশ — তাই বলি রোজ যতই গড়ো
    দম্ভী শ্বাসের দ্বার,
    মান বিনে কি যায় টিকানো
    দুই জনমের সার!!

  2. ছবিটি কিন্তু অসাধারণ!

    ক্ষণিকের এ পৃথিবীতে মানুষ অযথাই বড়াই করে। অথচ গন্তব্য সকলের সেই অমোঘ যাত্রাপথে এটা ভুলে যাই সকলেই।

    শুভকামনা রইলো।

  3. মিছেই আমরা বড়াই করি, সম্পদের পিছনে ছুটি।
    যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর পরে কবর দেখলাম কয়েকদিন আগে।
    মাত্র কয়েকদিন আগে মৃত্যু হয়েছে তাঁর। দাফন করার পরে তাঁর কবরের ওখানে কেউ গিয়েছে বলে মনে হয়না।

    ভালো লিখেছেন ভাই।
    শুভ কামনা।

    1. মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      নির্মম সত্য জেনেও আমরা কর্মকে অবহেলা করে চলি।
      আত্মার টান না থাকলে মানব জনমই যেন বৃথা, শ্রেষ্ঠত্ব তো অনেক দূরের কথা।
      কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

  4. তাই বলি রোজ যতই গড়ো
    দম্ভী শ্বাসের দ্বার,
    মান বিনে কি যায় টিকানো
    দুই জনমের সার!!**** অনিবার্য সত্য। জেনেও আমরা না জানার, না বোঝার ভান করি। শুভ কামনা রইলো

  5. বড়াই, দম্ভ, লোভ লালসা দূর হোক তাহলেই সুন্দর পৃথিবী আরো সুন্দর হবে , মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যতদিন বাঁচে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।