মূল লেখায় যান

কাঁচপোকা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৫৩টি মন্তব্য

সদ্য বানানো ধোয়া ওঠা কফির কাপে
গরম গোল হয়ে ভেসে বেড়ায়
কাঁচপোকা হয়ে।
ভাগ্যিস,আমার নগণ্য নপুংসক জিভ উন্মত্ত হয় না;
হলে ?
কবেই হয়ে যেতাম কাঁচুমাচু নড়নড়ে কাকতাড়ুয়া।

কাঁদছো কেন প্রিয় রাত ? আমি তো কফিভুখ নই ।

 

মোট পড়েছেনঃ ১০৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫৩টি মন্তব্য

  1. নিজেকে নিয়ন্ত্রণ রাখার এক উত্তম নিদর্শনের আভা লক্ষণীয়। সবাই পারে না কেউ কেউ পারে তা। অল্প চরণ হলেও এক উপন্যাস সৃষ্টি করার মতও লেখা। শুভেচছা।

  2. আলোর নগ্ন হাত এসে খুন করে আঁধার প্রতিটি সকালে,
    যখনি আঁধার তার রঙ বদলে বদলে হয়ে ওঠে প্রায় যুবতী
    আমি অপেক্ষায় আছি কোন এক বিষন্ন বিকেলের,
    কফি মগের ধোঁয়ার আড়াল থেকে দেখব বিকেল
    যে বিকেলে আলো খুন হবে আঁধারের প্রত্যাবর্তনে।

    – আমি মাছের চোখে সময় দেখছি 🙂

    1. দারুণ দারুণ , এতো আমার লেখাকেও ছাড়িয়ে গেছে সহসা ।

      খুনে আলোর চোখ এড়াবো
      এ সাধ্য আমার নেই ।
      আধারের সাথী হব
      সে ভরসা আমার নেই ।

      কফিমগের ধোয়ায় চোখ রাখি
      মাছচোখা হয়ে ।

  3. রাতকে না কাঁদিয়ে কফির বিকল্প কি কিছু ভাবা যায় না? হয়তো অভ্যাস এমনি তারপরও রাতকে কাঁদানো কি ঠিক?

    1. সত্যি মিস করছে কী না তা বুঝতে আর একটি লেখা (যদি লিখতে পারি) পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ।
      কেন নিয়ন্ত্রণ করা যাবে না ? কামাখ্যা মন্ত্রে দীক্ষা নিয়েছি না ?

    1. খুপ কঠঠিন এই ভালুবাসা । পরেরটিতে টের পাবেন ।
      বেশি ভালুবাসায় বেশি ল্যাখার কুনই দরকার পড়ে না । লেখা দেন না কেন ?
      ঐ যে আপনারা ঝাপাঝাপি করে কি সব লেখেন বেশ জমিয়ে ………………

  4. কেঁদোনা ভোর । ভুল জায়গায় নাড়া বেধেছ । পাষণ্ড (সরি) সন্নাসীর পাল্লায় পড়েছ ।

    এরই মধ্যে রাত কে নিয়ে পড়লেন ? যত তাড়াতড়ি নিস্তার পায় ততই ভাল ।
    আপনি লুক সুবিধের না ।

  5. একেবারে মাথার উপরের এন্টেনা তার উপর স্যাটেলাইট তারও উপর দিয়া গেল ধরতেই পারলাম না। ভাগ্যিস ছোট্ট কবিতা বড় হইলে অজ্ঞান হয়ে যেতাম।

  6. শিরোনামে দেখলাম কাচাপাকা , আম জামের কথা ভেবে পোষ্টে আসলাম, এসে দেখি কিসের আম জাম ? কাঁচপোকা । আমা জাম খেতে এসে পোকা তো আর খেতে পারিনা।

  7. আমি কয়েকবার পড়লাম — বুঝলাম — অনুভব করলাম — এত সুন্দর করে লেখা যায় !! আবারও পড়লাম — আমি অবাক হলাম — মনে হলো কবিতার গ্রাণে আমি পাগল হয়ে যাব !! মনে আমার মুগ্ধতা ঘিরে রেখেছে —–।

    কবি !! লিখুন !! মন খুলে দিন –লিখুন আরো তীব্র গতিতে যে গতিতে ঘুর্ণিঝর ধেয়ে আসে ——-

    অনেক অনেক শুভকামনা

    1. এমন উজ্জ্বল মন্তব্য সবাই করতে পারে না । আপনি কিন্তু পারেন ।
      লিখতে চাই , কিন্তু পারছি কই !
      আপনি লিখছেন না কেন ?

      আপনার জন্য ও অনেক শুভ কামনা ।

       

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?