মূল লেখায় যান

কর্মই জীবন

বোরহানুল ইসলাম লিটনকবিতা৮টি মন্তব্য

জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!

সয়ে সদা শত নাশকের ঘাত
প্রকৃতির অবহেলা,
শুধু কি তটিনী কুলু কুলু রবে
প্রবাহতে করে খেলা!
রাখতে সে মান চলনের মূল
গড়ে তুলে তার সবুজে দু’কূল
তবুও কি কেউ বসতি না পেলে
রাখত হৃদয়ে ঋণে!
জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে!

যদি বা না ভরে অবারিত মাঠ
সবুজ শস্য ক্ষেতে,
উঠতো কি সদা বাতাসের দোলে
প্রাণিকুল খোশে মেতে!
না ধরলে কভু সুমধুর ফল
ক’জনই বা যায় বৃক্ষের তল
তবু জেনে মন না হলে ব্যাকুল
কর্মের ফল বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!

মোট পড়েছেনঃ ৯১২জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. সত্যিই অত সোজা হলে সোনা-ই কুড়িয়ে নিতো সবাই। কষ্ট বিনে সুখ নাহি দেয় ধরা। অসম্ভব সুন্দর একটা কবিতা। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।