মূল লেখায় যান

করোনার ভয় !

সুপায়ন বড়ুয়াকবিতা২৯টি মন্তব্য

 

মানুষ বলে ভয়ে আছি ঐ করোনার ভয়
আতঙ্কে আজ দিন কেটে যায় কখন করোনা হয়।
আমি বলি ভয় ছিল না ভয়টি আনা হল
সকল মানুষ ভয়ে আজ জীবম্মৃত হল।

মিডিয়া ছিল মারণাস্ত্র মনোবল দিল ভেঙ্গে
ঐ করোনা আসলো বোধ হয় মরে বাঁচার আগে।
দেশ বিদেশের ডাক্তারগুলো চাঁদের মানুষ সাজে
প্রতিদিন তাই মৃত্যুর মিছিল করুণ সুরে বাঁজে।

মানুষ দেখল লাশের সারি দাফনের লোক নাই
ভাবলো মানুষ দাফন করলে নিজের মৃত্যু হবে।
আপন জনরা নিজে থেকে হাত গুটিয়ে নিল
তারা ও যদি মরে বসে এই কথাটি ভেবে।

অভয় দেয়ার কথা ছিল ডাক্তার ভাইদের আগে
তারাই তখন হাত গুটিয়ে ফেলল ভয়ের ফাঁদে।
মানুষ সবাই ভয় পেয়ে রোগ লুকিয়ে গেল
তাই তো এখন সকল জায়গায় রোগ ছড়িয়ে দিল।

ডাক্তারেরা এখন বলেন ভয়ের কিছুই নাই
প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ুন বাঁচার বিকল্প নাই।
ভুল ভ্রান্তির উর্ধ্বে থেকে এগিয়ে আসলো যারা
লাশ দাফনে সমস্যা নাই প্রমাণ করলো তারা।

নিরাপদে নিজে থেকে অন্যকে বাঁচতে দিন
স্বাস্থ্যবিধি মেনে চলে বাঁচার শপথ নিন।
মনোবল ভেঙ্গে গেলে ডাকবেন সবাই বিপদ
ডাক্তার ভাইরা এগিয়ে আসুন কেটে যাক আপদ।

সম্মুখ সারির যোদ্ধারা তাই এগিয়ে আসেন আগে
বন্ধু তোদের জানাই স্যালুট মানুষ বাঁচাও আগে।

মোট পড়েছেনঃ ১৫৫৫জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. হেলাল ভাইয়ের সাথে আমিও একমত। এভাবে কিভাবে লুকিয়ে থাকেন আমাদের আড়ালে রেখে। এটা ঠিক না। দাদা কবিতা খুব ভালো লেগেছে। এভাবে সাহস দিয়ে পাশেই থাকুন। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. নিরাপদে নিজে থেকে অন্যকে বাঁচতে দিন
    স্বাস্থ্যবিধি মেনে চলে বাঁচার শপথ নিন।
    মনোবল ভেঙ্গে গেলে ডাকবেন সবাই বিপদ
    ডাক্তার ভাইরা এগিয়ে আসুন কেটে যাক আপদ।

    সম্মুখ সারির যোদ্ধারা তাই এগিয়ে আসেন আগে
    বন্ধু তোদের জানাই স্যালুট মানুষ বাঁচাও আগে।

    অনবদ্য প্রকাশ।

  3. সম্মুখ সারির সৎ চিকিৎসক/ যোদ্ধাদের প্রতি সালাম ও শ্রদ্ধা। কিন্তু যারা যোদ্ধার ভূমিকায় থেকে এই দূর্যোগের সুযোগ নিচ্ছেন, মানুষ হয়ে মানবতার অপমান করছেন তাদের প্রতি নিন্দা ও অভিশাপ রইলো। এদের ভাগ্যে যেন কলংকিত মৃত্যু আসে।

    আপনার আশাবাদী লেখায় মনোবল বৃদ্ধি পায়।
    ভালো থাকুন দাদা, যতটা সম্ভব নিয়মিত হোন।
    শুভ কামনা 🌹🌹

    1. সত্যিই তাই। বিপদে যেমন বন্ধুর পরিচয় মেলে
      তেমনি সুযোগ সন্ধানী, সুবিধাভোগীর ও মুখোশ খোলে।
      আজ মানবিক বিপর্যয়ে এই দিনে অশুভ শক্তি ওৎ পেতে থাকে আর ছোবল মারে।
      সব মিলে হতাশা থেকে বের হওয়ার বিকল্প নাই।
      ঘরে থেকো বন্ধু সবে
      আবার দেখা হবে।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  4. সমসাময়িক করোনাভাইরাস নিয়ে, ভয় আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা চিকিৎসা ব্যবস্থা আপান পর হয়ে যাওয়া সবকিছু নিয়ে অনবদ্য অসাধারণ কবিতা। মুগ্ধতা ছুঁয়ে গেল অন্তরে । ভালো থাকবনে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ অশেষ।

  5. দাদা।
    করোনা নিয়ে লেখা আপনার কবিতাটি পরলাম।
    ভাল লেগেছে লেখাটি।
    করোনা নিয়ে মানুষের সব ভয় কেটে যাক
    আবার শুরু হোক বিশ্ববাসীর স্বাভাবিক জীবন
    এ প্রার্থনাই করছি।

  6. কিরোনার ভয়ে সবাই ভীত কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছিনা কিন্তু। বাঁচার অধিকার সকলেরই আছে। যেসব ডাক্তার অপারগতা জানিয়েছেন তাদেরতো আর জোর করা যায়না। এটা একান্তই ব্যক্তিগত অনুভূতির বিষয়।

    অনেকদিন পরে চমৎকার একটি লেখা দিলেন। বরাবরের মতই দারুণ ভালো লাগলো।

    শুভকামনা রইলো দাদা।

    1. সহমত ভাইজান।
      অপারগতা এক জিনিষ আতঙ্ক ছড়িয়ে হাত গুটিয়ে বসে থাকা আর এক জিনিষ।
      যারা ব্যবসা করার জন্য হাসপাতাল খুলে
      মানুষের বিপদে পিছু টান দিচ্ছে তাদেরকে কি বলবেন। যুদ্ধে সৈন্যরা পিছপা হওয়া মানে মরার আগে মৃত্যুকে আলিঙন করা।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  7. করোনা নিয়ে অনেক ভুল তথ্য, মহামারি থেকে শতর্কতার তুলনায় আতংক ছরিয়েছে বেশি। মৃতদেহ থেকে করোনা ছড়ায় না, অথচ মৃতদেহের সৎকারে সামাজিক ভাবে কেহ যায় না।
    নিয়ম নীতি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে আমাদের।

    আপনার লেখা মিস করি দাদা।
    শুভ কামনা।

    1. ঠিক তাই ভাইজান,
      আতঙ্কটাই কাল হয়েছে। মানুষ রোগ লুখিয়ে
      রোগ ছড়িয়েছে বেশী। ব্যপ্তি ঘটেছে সারাদেশে।
      জানি না এটার পরিনতি কোথায় গিয়ে ঠেকে ?
      মানুষ থাকুক ঘরে
      বের হবে মাস্ক পরে।
      এট লিষ্ট এটা মানলেও কিছুটা রক্ষা।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  8. ডাক্তারেরা এখন বলেন ভয়ের কিছুই নাই
    প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ুন বাঁচার বিকল্প নাই।
    ভুল ভ্রান্তির উর্ধ্বে থেকে এগিয়ে আসলো যারা
    লাশ দাফনে সমস্যা নাই প্রমাণ করলো তারা।

    ভক্তি রেখে গেলাম তাদের জন্য, যারা সামনে থেকে মানবতার এহেন বিপর্যয়ে যুদ্ধ করে যাচ্ছেন।

    অনেকদিন পর আপনার লিখা পড়ে ভালো লাগছে।
    বরাবরের মতো মানবতার ডাক চমৎকার কবিতার ভাষায়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।