মূল লেখায় যান

এক্সপ্রেস ওয়েতে বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়াকবিতা২৮টি মন্তব্য

খবরের কাগজে বড় হরফে লেখা হয়ে যায়
গর্বিত একটি নাম
জ্বল জ্বলে তারায় জ্বলে উঠে আজ
এক্সপ্রেস ওয়েতে করেছে প্রবেশ
বাংলাদেশের নাম।

বন্ধু আমার শিড় খাড়া করে
স্যালুট টুকে বলে,
বাংলাদেশ তোমায় সালাম
জানাই লাল সালাম।

বন্ধু আমার ট্যাক্সি ড্রাইভার
বিদেশ বিভুঁয়ে থাকে
নাক উঁচু করে বলেছিল সেদিন
এসেছিস যখন দেখে যা তবে
এক্সপ্রেস ওয়েটা কি ?

ড্রাইভিং সিটে হাসি মুখে বসে
গতিটা করেছে ফিক্সড
সময়ের সাথে পৌঁছে দেব তোকে
গন্তব্য করেছি ঠিক।

হোক না তুই বড় অফিসার
বিদেশ বিঁভুয়ে ঘুড়িস
এমন দেশটি পাবি না কোথাও
স্বপ্নে ও যদি ভাবিস।

বৃথাই তোরা রক্ত দিয়েছিস
দেশটা করেছিস স্বাধীন
এদেশের টাকায় বাজেট করে যাস
থাকবি তাঁদের অধীন।

বন্ধু তুই আজ যেথায় থাকিস
ঘুরে যা একবার দেশে
বিদেশীরা আজ কাজ করে খায়
প্রিয় তম বাংলাদেশে।

পাড়ার ছেলেটি আলো ঝলমলে তারায়
তথ্য কেন্দ্র চালায়, করেছে ফলের বাগান
সেও দেখি আজ প্রয়োজন হলে
ট্যাক্সি করে নিমিষে কাজে যান।

ওর কাছে আজ পৌঁছে যায় সবে
নিমিষে তোদের পাশে
আজও নাকি তুই ট্যাক্সি চালাস
যাত্রী খুঁজিস হেসে।

বন্ধু তুই আজ আসতে পারিস
সুযোগ যদি থাকে
নিজের চোখে দেখতে পারিস
হৃদয় দিয়ে এঁকে।

এক্সপ্রেস ওয়েতে যুক্ত স্বদেশ
অনন্য উচ্চতায় দেশ
গর্বে মোদের বুক ভরে যায়
উন্নত বাংলাদেশ।

এক্সপ্রেস ওয়ে মুজিব বর্ষের
শ্রেষ্ট উপহার
হারিয়ে যাওয়া বাংলা মায়ের
গলার মনিহার।

মোট পড়েছেনঃ ১২৬৮জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. দেশ এগিয়ে যাচ্ছে অবশ্যই এবং উন্নয়ন হচ্ছে যা দৃশ্যমান। তারপরেও কিছু লোক বলবে এত টাকা অপচয়!
    অসংখ্য ধন্যবাদ বিষয়টি নিয়ে লেখার জন্য দাদা। ভালো থাকবেন সবসময়।

    1. এটা শুধু উন্নয়ন নয়
      এটা দেশ ও জাতির প্রতি কমিটমেন্ট
      যেটা স্বাধীনতার পরাজিত শক্তি ও দোষরা সহ্য করতে পারে না।
      দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে
      এটাই মোদের কামনা।
      ভাল থাকবেন সবসময়।

  2. এক্সপ্রেস ওয়ে নিয়ে আবেগময় কবিতাটি পড়লাম দাদা।
    সত্যিই দেশ এগিয়েছে অনেক।
    পদ্মা ব্রীজ সম্পন্ন হবার পরে এই এক্সপ্রেস ওয়ের আরো সুফল পাবে জনগন।

    শুভ কামনা দাদা।

    1. সহমত ভাইজান।
      দেশের অর্ধেক অংশকে বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না বলেই ২২ টি জেলার কানেক্টিভিটি এই এক্সপ্রেস ওয়ে পদ্মাসেতু প্রকল্প।
      মংলা সমুদ্র বন্দর কার্যকর করে চট্টগ্রাম বন্দরের উপর
      চাপ কমানো। এই সুদুর প্রসারী চিন্তা ভাবনা থেকে
      দেশ যাচ্ছে এগিয়ে।
      শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

  3. সহমত ভাইজান।
    দেশের অর্ধেক অংশকে বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না বলেই ২২ টি জেলার কানেক্টিভিটি এই এক্সপ্রেস ওয়ে পদ্মাসেতু প্রকল্প।
    মংলা সমুদ্র বন্দর কার্যকর করে চট্টগ্রাম বন্দরের উপর
    চাপ কমানো। এই সুদুর প্রসারী চিন্তা ভাবনা থেকে
    দেশ যাচ্ছে এগিয়ে।
    শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।