মূল লেখায় যান

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……চতুর্দশ ভাগ

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য
বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নি:শ্বাস…

উনপঞ্চাশ –
তিরির প্রতি

আমার ফুলটুসীটাকে বলিস কিছুদিন মোটে, আসছি খুব তাড়াতাড়ি। এসেই দুজনে মিলে ওর মাকে জ্বালাবো।

আর ছাগলী আমার হাসির জন্য সবাই পাগল। তাই ভাব ধরে থাকি। এতোজনকে ম্যানেজ করা সম্ভব না।

অবশ্য কঠিনও না। কিন্তু ওসব এখন করবো না।

আমার ফুলটুসীটা এলে দুজনে মিলে সবগুলোকে নাচাবো। বুঝলি?

– তোর অহম

পঞ্চাশ –
অহমের প্রতি

নাহ তোর বদল হলো না। হবেও না। আমার মেয়েটাকে তুই নষ্ট করেই ছাড়বি দেখছি!

শোন আজ অফিসে গিয়ে দেখি নতূন একটা মেয়ে এসেছে। ওহ বলিনি তোকে দু’ সপ্তাহ যেতে পারিনি অফিসে। চিন্তার কিছু না, জানিস তো প্রিয়কে একটু মাথা ঘোরাচ্ছিলো, অমনি অনুরোধ। আর এমন একটা মুখ করে বলে যে কথা শুনতে বাধ্য হই।

যা বলছিলাম মেয়েটা দেখতে বেশ। পরিচয়টা ভালো করে হোক, তোর পাশে দারুণ মানাবে।

– তোর তিরি

একান্ন –
তিরির প্রতি

আবার? এবার দয়া কর রে মা। অনেক হয়েছে। একেকজনকে নিয়ে আসিস আর আমার মাথা খাস।

ঘটকী ঘটকালী ছেড়ে মায়ের দায়িত্ব পালন কর।

আমার ফুলটুসীটার যে কি হবে, কতো কতো ছেলের সাথে ঘটকালী করবে তার মা। সেটা ভেবেই অস্থির হচ্ছি।

শোন নিজের দিকে খেয়াল রাখিস আর পাগলামীটা কম করিস।

– তোর অহম

বায়ান্ন –
অহমের প্রতি

বাব্বাহ তুই দেখছি আমার অভিভাবকের মতো উপদেশ দিচ্ছিস! আমি আমার খেয়াল ঠিকই নেই, তোর না ভাবলেও চলবে।

তোর ফুলটুসীর জন্যে ঘটকালী করতে হবেনা আমায়। যে একখানা ছাগল অহম আছে, সে বারোটা না বাজিয়ে কি আর ছাড়বে?

– তোর তিরি

ক্রমশ প্রকাশ্য

হ্যামিল্টন,কানাডা
১০ জানুয়ারী, ২০১৫ ইং।

মোট পড়েছেনঃ ৮৬২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. বেশ কয়েকটা পর্ব পড়ে এসে বুঝতে পারলাম যা অকপটেই জানাচ্ছি আপনাকে, এমন এক আবেশ ছড়িয়ে দেন লেখায় যা বশ করে নেই চিত্ত। ক্লান্তিহীন পড়ে যখন শেষ করে ফেলি তখন সেই আবেশ অনুভূত হয় আপনার এই লেখাগুলোতে। কি আর বলবো সম্মান রেখে গেলাম। অনেক অনেক শুভেচ্ছা আর এভাবেই লিখুন শ্রদ্ধেয়। শুভকামনা।

  2. নীলা আপু, নীলাটাই বেছে নিলাম আপনাকে ডাকতে। একটা সাহায্য করবেন আপনার এই লেখাগুলিকে একটু লিংকে যুক্ত করে? যেমন ধরুন এইবারেরটা ‘চতুর্দশ ভাগ’, এখানে আপনি লিংকটা রেখে দিলেন ‘ত্রয়োদশ ভাগ’ এর। নতুন কেউ এখানে এলে ও যেন সহজেই চলে যেতে পারে আগেরটিতে কিংবা পরেরটিতে, যদি সে চায়। এভাবে সে একেবারে প্রথম থেকেও শুরু করতে পারে। লেখাটি আমার প্রথম থেকে পড়তে ইচ্ছে করছে। আমি শুধু আমার কথাই ভাবছি না। বেশি ভাললাগা থেকেই এ চাওয়া।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?