মূল লেখায় যান

আমাদের সেই দিন

সিকদার সাদ রহমানকবিতা১৫টি মন্তব্য

 

 

আমাদের সেই দেখা

কোন এক কালে,

মাটিতে ফসল ছিলো

মাছ বিলে খালে।

 

ফল গাছে ফল ছিলো

ফুল গাছে ফুল,

আমাদের মিলনে

ছিলোনাকো ভুল।

 

নদীতে জল ছিলো

আকাশে মেঘ,

আমাদের ভালোবাসা

ছিলো অনেক।

 

মন ছিলো মধুময়

প্রেম চুয়ে পড়ে,

ইতিহাস সে কথা

বোঝাবো কী করে?

 

আমাদের ছেলেবেলা

দূরন্ত কৈশোর,

ছুটোছুটি লুটোপুটি

শান্তির ডোর।

 

আমাদের দেখা দিন

হারালো কোথায়?

মুহঃ মুহঃ পড়ে মনে

স্মৃতির পাতায়।

 

 

মোট পড়েছেনঃ ৭৯৮জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ফেলে আসা দিনের মন পোড়ানো স্মৃতিরা সব।
    যায় দিন ভালো আসে দিন খারাপ….ছোটোবেলা থেকে এ প্রবাদ শুনতে শুনতে বড় হয়ে এর মানে বুঝতে শেখা।
    তারপর…..স্মৃতির ডোরে শব্দের কবিতায় খোঁজা হারানো দিনের কথা।
    অনেক দিন পরে একটা সুন্দর কবিতা নিয়ে এলে। দারুন। শুভ কামনা।

  2. নদীতে পানি, আকাশে মেঘ, ক্ষেতে ধান, গাছে কাঠাল সবই এখনো পাওয়া যায়। অবশ্য ছোটু কালের প্রেম কই গেলো সেটা কিন্তু লেখেননি! তবে স্মৃতিচর্চা ভালোই লেগেছে।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।