মূল লেখায় যান

আমাদের চলে যাওয়া

সিকদার সাদ রহমানকবিতা৭টি মন্তব্য

একদিন আমরাও চলে যাবো

পত্রিকায় ছাপবে না খবর।

কোন সভায় হবে না স্মরণ।

পাড়া মহল্লায় হবে না মাতম

মসজিদের শোক সংবাদে

বিরক্ত হবেন কাঁচা ঘুম ভেংগে যাওয়া কেউ!

আমাদের চলে যাওয়া মানে শুধুই প্রস্থান

কাছের লোকের সাময়িক কান্না শেষে

ঘরভর্তি লোকের হবে বিশেষ আয়োজন।

এসেছি তাই চলে যাবো

রেখে যাইনি কিছু

কে রাখবে? কেন রাখবে মনে?

বলবে না লোকে

বড্ড ভালো লোক আমার পিছু পিছু।

অসাধারণ সুরে ধরায় এসে

সাধারণ হয়েই যাই।

মৃত্যুর পরে ওপারে দেখবো

এপারে কিছুই নাই।

মোট পড়েছেনঃ ৭৫৭জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

    1. সাধারণের জন্ম-মৃত্যু সাধারণ ভাবেই শেষ হয়। ভেঙে যায় দুদিনের মায়ার বন্ধন তারপর কেউ মনে রাখে না । ভালো লিখেছেন ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিয়মিত লেখা চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  2. সত্যিই কিছুই করা হয়নি কেন মনে রাখবে। অনেক অনেক বাস্তব কথা বলছেন।কাছের লোকেরা কয়েক ঘন্টা পর আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে যায়।কিছু দিন পরে সবাই ভুলে যায়।শুভকামনা রইল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।