মূল লেখায় যান

আবোল তাবোল

*
মিসিং
যুগে যুগে কত কি বদলায়…!
ছোটকালে বন্ধুদের যেভাবে ‘ক্যাঁচকলা’ দেখাতাম।
সালমান খান সেটাকে ‘থামস আপ’ বানিয়ে দিল।
আর এই ডিজিটাল যুগে এসে…. জুকার সেইটারে বানাইলো লাইক ।
তোর লাইক চাইনা বাবা, আমার ক্যাঁচকলা ফিরিয়ে দে ……
মিসিং ক্যাঁচকলা…. 🙁

**
চিকিৎসা বিজ্ঞান
অনিদ্রা ?
রাতে হুতুম পেঁচার মতো বড় বড় চোখ করে ফেসবুকিং করেন ?
ঘুমাতে চেয়েও ঘুমাতে পারেন না ?
বাজারের নামি দামি ঔষধ আপনার কাছে মার খেয়ে গেছে ? কোন চিন্তা নাই….
.

.

.

.

.

.
আরে কিচ্ছু না, পেট ভরে আম খান। কথা দিলাম এক্কেরে উরাধুরা ঘুম হবে, চাইলেও চোখের সার্টার খোলা রাখতে পারবেন না। বিফলে পোস্ট ফেরত……

***
ওয়ালিনা বচন
মেয়েমানুষ বোঝো, মানুষ বোঝো না।
কাদামাটি চেনো, পাথর চেনো না।

****
দৃঢ়সংকল্প
পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না ।

মোট পড়েছেনঃ ৬৮৪জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বাহ , দারুণ ।
    এমন সুন্দর লেখা মনে হয় এই প্রথম পেলাম ।

    পাথরে মাথা ফেটে গেলে ঠিকই চিনে ফেলবে ।

    আপনি দেখছি বিরাট জোতদার ! সব কিনে ফেলতে চান ? উপেনের দুই বিঘাও তো বাঁচবে না ।

  2. ওয়ালিনা বচন হেভভী পছন্দ হয়েছে । সবার ভাবসাব দেখে কিন্তু তাই-ই মনে হয়, বেবাক মেয়েদের বুইঝা ফালাইছে। :
    আপনি এতদিন কই ছিলেন? আমরা যে চোখে আন্ধার দেখছিলাম, এইবার জোড় আসছে মনে । সাবধান…
    পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
    আমি অন্যের জমি বর্গা নেই না । 😀

  3. এই কি পোষ্ট দিলেন পুরাই টাসকি খাইছি আমি। অন্যের জমি বর্গা না নেওয়াই ভালো তাতে তার জমির যে বারোটা বাজবে না সেটা নিশ্চিত।

  4. কাঁচকলা থাম্বস আপ হয়ে গেছে, হি হি হি আপু জোস (y) এই নিন আপনার কাঁচকলা ফিরিয়ে দিলাম ।
    দারুন বচন এবং সংকল্প, আপনার সাথেই আছি ।