মূল লেখায় যান

অভাব

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

ইস
আগে যদি ফরমালিন থাকতো
প্রেমিক প্রেমিকাদের দেয়া গোলাপ থাকতো এখনো তরতাজা
বইয়ের ভাঁজে ভাঁজে
গোলাপের পাপড়ি ।

এসব পৌরনিক ভালোবাসার ইতিহাস ।

এখন ফরমালিন আছে , ভালোবাসাও আছে
কমে গিয়েছে গোলাপের প্রচলন ।

বসুন্ধরা বা যে কোন ফুড কোর্ট এ যুগলদের  ভীর
খাওয়া দাওয়া
বাসায় গিয়ে ফ্লাস ,
মুরগীর হাড্ডিতো আর বইয়ের ভাজে রাখা যায়না ।

অভাব থাকেই
আগে ছিলোনা ফরমালিন
এখন নাই গোলাপ ।

 

অক: এটি আসলে কোন লেখা না , একটি অলেখা ।

মোট পড়েছেনঃ ১১৩৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. আগে ছিল কী ছিল না তা নিয়ে ভাবি না ।
    এখন নিয়তই পাচ্ছি ফরমালিন সুবাতাস । কাজে কথায় চিন্তায় ।
    কাগুজে ফুলের সমাহার ।

    যদিও ধোঁকা দেয়া কোন সহজ কাজ নয় এখন ।
    আছে যন্ত্র দানব , ধরে ঘাড় মটকে দেবে ।

  2. আপনি যে এতো ভালো লিখেন, তা কিন্তু আমরা ঠিক জানতে পারিনা। ঠিকই বলেছেন, অভাব থাকবেই। হয়তো ফরমালিন, চিকেন, গোলাপ সবই থাকবে একদিন, ভালোবাসা ছাড়া।

  3. আমাকে কেউ আজ পর্যন্ত গোলাপ দেয়নি 🙁 জিসান ভাইয়া কি শুকনো গোলাপের পাপড়ি সংরক্ষণ করেছেন ? ঝাতি জানিতে চায় । আপনি লেখেন না কেনো জিসান ভাইয়া ?

  4. বাসায় গিয়া ফ্লাস না করলে পরের দিন আবার লোড করবে কিভাবে? গোলাপ আছে এখনো ব্যবহার করার মানুষ নাই। হায়রে গোলাপ কই যে গেল!! যাক আমার বয়স হয়েছে বৃদ্ধ হয়ে গেছি তাই এই চিন্তায় রাতের ঘুম আর নষ্ট করি না ভাইয়া। ভাবতেছি নিজেই একটা ফুড কোর্ট খুলে বসব কিনা।ব্যবসা যে ভাল হবে তা নিশ্চিত।

  5. আহারে কেনো যে তখন ফরমালিন ছিলো না !!! আপনার বই এর ভাজে আছে তো এখনো সেই শুকনো পাতা?
    অনেক ভালো লিখেছেন, আপনি যে লেখায় অনেক ফাঁকি দেন তা কিন্তু আমাদের নজরে পড়ে।
    ভাবের দুনিয়ায় অভাব যে থাকবেই ভাই, কিসের অভাব সেটাই বিষয়, ভালবাসাটুকু থাকলেই চলবে।

    1. আপনার দেখার দৃষ্টি সুন্দর তাই আমাকে ফাঁকিবাজ বলেন ।
      এটি কোন লেখার মাঝে পরেনা আসলে।

      ‘ ভাবের দুনিয়ায় অভাব যে থাকবেই ভাই, কিসের অভাব সেটাই বিষয় ” —- অনেক মুল্যবান একটি কথা বললেন ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?