মূল লেখায় যান

অন্তহীন অবসর

সুপায়ন বড়ুয়াকবিতা২৭টি মন্তব্য

দিন যায় রাত আসে
সময় কেটে যায় অন্তহীন অবসরে
অনিশ্চিত গন্তব্যের দোলাচলে।

প্রতিদিন স্বপ্ন দেখি সুদিনের প্রতীক্ষায়
মন নেচে উঠে আলোক রশ্মি দেখে
দিনান্তে সুর্যের অস্তাচলে।

চাঁদের আলোয় জোনাকীরা মেলে পাখা
সোনালী ফসল মাঠে সুর তুলে যায়
আলো ঝলমল তারায়।

মনের অগোচরে স্বপ্ন বুনে যাই
আলোড়িত করে দেহ তনু মন
প্রিয়জনের ভালবাসায়।

পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
কেটে যায় দু:স্বপ্নের রাত, আশায় বাঁধি বুক
সোনালী দিনের আশায়।

ছবি নেট থেকে

মোট পড়েছেনঃ ১২৫০জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. করনাকালে কার কি হয়েছে/হচ্ছে/হবে জানি না,
    তবে আপনি আপনাকে ছাড়িয়ে যাচ্ছেন, এ প্রাপ্তিতে সাথে থাকতে পেরে অবশ্যই আন্নদিত/উচ্ছসিত।
    অবশ্যই আমরা আশায় বুক বাঁধি, বাঁধবো-ও।
    অনেক সুন্দর লেখা।

  2. পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়

    কেটে যায় দু:স্বপ্নের রাত, আশায় বাঁধি বুক

    সোনালী দিনের আশায়।
    আমার সে দিনের অপেক্ষায়…
    অনবদ্য কাব্যকথন।
    ভালো লাগলো দাদা।
    শুভকামনা অনেক…

  3. আমরা নতুন ভোরে নতুন আশার আলোয় উদ্ভাসিত সূর্য দেখবো বলেই বেঁচে আছি। আশাইতো এখন একমাত্র অবলম্বন।

    আপনার কবিতায় শব্দের গাঁথুনি মনে দোলা দিয়ে যায়। সত্যি ভালো লেখেন আপনি দাদা। ভালো থাকবেন।

    1. ইনশাল্লাহ্ আবার সুদিন ফিরে আসবে দাদা।
      আল্লাহ্ এই মহামারী খুব তাড়াতাড়ি শেষ করবেন, আর রমজানের উছিলায় আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাবেন।
      সোনালী দিন ফিরে আসবে পৃথিবীর বুকে, ভোরের সূর্য উঁকি দিবে সবকিছু আবার সুন্দর হয়ে যাবে এই প্রতীক্ষা আমাদের জন্য।
      সুন্দর লেখার জন্য ধন্যবাদ দাদা।

  4. অন্তহীন অবসরে সুন্দর সুন্দর ভাবনার পেখম মেলে দেন, আর আমাদেরকে মন ভোলানো লেখা উপহার দেন। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  5. ইনশাল্লাহ্ আবার সুদিন ফিরে আসবে দাদা।
    আল্লাহ্ এই মহামারী খুব তাড়াতাড়ি শেষ করবেন, আর রমজানের উছিলায় আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাবেন।
    সোনালী দিন ফিরে আসবে পৃথিবীর বুকে, ভোরের সূর্য উঁকি দিবে সবকিছু আবার সুন্দর হয়ে যাবে এই প্রতীক্ষা আমাদের জন্য।
    সুন্দর লেখার জন্য ধন্যবাদ দাদা।

    1. আপু এত সুন্দর করে কষ্ট করে
      মন্তব্য করে যান। অনুপ্রেরণা পাই
      ধন্যবাদ বলে ছোট করতে চাই না।
      ভাল থাকবেন। শুভ কামনা করে যাই
      সুদিনের অপেক্ষায়।

  6. “প্রতিদিন স্বপ্ন দেখি সুদিনের প্রতীক্ষায়”
    আপনার সাথে আমরা সবাই সুদিনের প্রতিক্ষায়
    আবার আসবে ভোর, আবার আসবে সকাল প্রিয় এই মৃত্তিকায়।
    কবিতা অনেক ভাল । শুভ কামনা।