মূল লেখায় যান

অকারনে মন খারাপ হয়না

আসিফ মাহমুদবিবিধ২০টি মন্তব্য

আমার কোন এক ঘনিষ্ঠজন এর মতে “মানুষের নাকি অকারনেই মন খারাপ হয়”। এইটা আমার বোধগম্য নয়। মানুষের মন অনেক বৈচিত্র্যময় সেইটা আমি মানি , কিন্তু কোন সুনির্দিষ্ট কারন ছাড়া আপনার মন কখনোই খারাপ হবে না। সেই কারণটি হতে পারে অনেক গুরুতর বা তুচ্ছ, মন খারাপের পিছনে সুনির্দিষ্ট একটা কারন থাকবেই । কারন মানুষের মন অনেক স্পর্শকাতর । অল্প আনন্দে যেমন এটি আপনাকে প্রফুল্ল রাখবে ঠিক মৃদু কোন কারনে হৃদয় ভেঙ্গে যেতে পারে।
যদি আপনি আপনার মন খারাপের জন্য কোন কারন খুজে না পান বা কাউ কে বলেন যে আপনার মন খারপের পিছে কোন কারন নেই , তাহলে যেইটা হচ্ছে সেইটা হলো আপনি আপনার মন খারাপ এর সুনির্দিষ্ট কারন কাউকে বলতে চাচ্ছেন না।

মোট পড়েছেনঃ ১১৭৫জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. অকারনেও মন খারাপ হয় মাঝে মাঝে। যার কোন কারন বা যুক্তি নেই। এই অকারন মন খারাপ মাঝে মাঝে জটিল পরিস্থিতি তৈরি করে। মানুষের মন বড় জটিল।

    এই অহেতুক সমস্যায় সমস্যাপিরিতকে সাহায্য করা উচিত।

    1. আমিও তোমার সাথে একমত । মন খারাপের একটা অবশ্যই কারন থাকবেই । কেউ যদি বলে থাকে তার মন কোন কারন ছাড়া খারাপ হয় – তবে এটা তাঁর ভুল ধারণা ।সে ঐ কারন খুজে পেতে ব্যর্থ ।

  2. একমত হতে পারলাম না……… অধিকাংশ সময় কারন জানলেও মাঝে মাঝেই মন খারাপ হয়ে যাওয়ার কোন কারন হাজার চেষ্টা করেও খুঁজে পাই না………
    অধিকাংশও মানুষের জন্য আপনার তত্ত্ব কার্যকর তবে সবার জন্য নয়। প্রতি ১০০ টি মানুষের মধ্যে ১ টি মানুষ বেতিক্ক্রম থাকাতে পারে যাদের জন্য স্বাভাবিক মানুষের মতো সব তত্ত্ব কাজে দেয় না বা মিলে যায় না।